নিউজিল্যান্ডকে উড়িয়ে ভারতের রেকর্ড জয়

সময় ট্রিবিউন | ৭ ডিসেম্বর ২০২১, ০০:৫৭

ছবিঃ সংগৃহীত

প্রথম ইনিংসে ১০ উইকেটের সবকটি নিয়ে ইতিহাসে নাম লিখিয়েছেন এজাজ প্যাটেল। দ্বিতীয় ইনিংসেও নিউজিল্যান্ডের এই বাঁ-হাতি স্পিনার পেলেন ৪ উইকেট। দুই ইনিংস মিলিয়ে ২২৫ রানে ১৪ উইকেট। যা ভারতের বিপক্ষে এক টেস্টে সেরা বোলিংয়ের রেকর্ড। কিন্তু কিউই ব্যাটারদের ব্যর্থতায় প্যাটেলের কীর্তিধন্য মুম্বাই টেস্টে জয় পেয়েছে ভারত।

মুম্বাই টেস্টে জয়ের জন্য ৫৪০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শেষ পর্যন্ত ১৬৭ রানে অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড। ফলে নিউজিল্যান্ডকে ৩৭২ রানে হারিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজে জয় পেল ভারত। সিরিজের প্রথম টেস্ট ড্র হয়েছিল।

রোববার (৬ ডিসেম্বর) ৩য় দিনে সাত উইকেটে ২৭৬ রান তুলে নিজেদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা। ফলে জয়ের জন্য চতুর্থ দিনে ভারতের প্রয়োজন ছিল ৫ উইকেট। 

সোমবার স্রেফ ১১.৩ ওভারেই কিউইদের ৫ উইকেট তুলে নেন ভারতীয়রা। আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান হেনরি নিকোলস ও রাচিন রবীন্দ্রর জুটি ভাঙার পর আর কেউ দাঁড়াতে পারেনি স্পিনার জয়ন্ত যাদবের সামনে। বোলারদের দারুণ সব পারফরম্যান্সের ম্যাচে ১৫০ ও ৬২ রানের ইনিংস খেলে ম্যান অব দা ম্যাচ ভারতীয় ওপেনার মায়াঙ্ক আগারওয়াল। সিরিজে ১৪ উইকেট নিয়ে ম্যান অব দা সিরিজ অশ্বিন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা