ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মাসুদ

মো.রাজন মিয়া, শেরপুর | ৩১ ডিসেম্বর ২০২৪, ১৪:২৯

ছবি-সংগৃহীত

১ জানুয়ারি (বুধবার) ইংরেজি নববর্ষ উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) শেরপুর জেলা শাখার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমান জেলা যুবদলের সভাপতি মো. শফিকুল ইসলাম মাসুদ শেরপুর জেলার সর্বস্তরের জনসাধারণ, দেশ ও প্রবাসে বসবাসরত সবাইকেই ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন।

তিনি তার এক শুভেচ্ছা বার্তায় জানান, নতুন বছরটি সকলের জীবনে বয়ে আনুক বিজয়,অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। বাংলাদেশসহ সারা বিশ্বে প্রবাহিত হোক শান্তির অমিয় ধারা, দূর হয়ে যাক সকল গ্লানি, অন্যায়-উৎপীড়ন, নির্যাতন, নববর্ষের শুরুতেই আমি এ কামনা করছি।

শুভেচ্ছা বার্তায় তিনি আরও বলেন, নববর্ষ সকলের মাঝে জাগায় প্রাণের নতুন স্পন্দন, নতুন আশা, নতুন সম্ভাবনা। বিগত বছরের সকল পূর্নতা-অপূর্ণতা, দুঃখ-বেদনাকে পেছনে ফেলে নতুন বছরে অমিত সম্ভাবনার পথে দূর্বার গতিতে এগিয়ে যাক আমার প্রাণের বাংলাদেশ।

পুরাতন বছরের সকল দুঃখ-বেদনা, ব্যার্থতা ও হতাশা ভুলে শেরপুর জেলার আপামর জনসাধারণের নতুন বছরের দিনগুলো কাটুক অনাবিল সুখ-শান্তি ও সমৃদ্ধিতে। সকলের মধ্যে নতুন প্রাণে সঞ্চার ঘটুক এই কামনা করি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা