শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ

শেরপুর প্রতিনিধি | ২৯ জানুয়ারী ২০২৫, ০৮:১৮

ছবি- সংগৃহীত

শেরপুরে বিএনপি নেতা শফিকুল ইসলাম মাসুদ ও তার পরিবারকে নিয়ে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপনোদিত ভাবে মানহানিকর সংবাদ প্রকাশ ও প্রচার করায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন শেরপুর জেলা বিএনপি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা যুবদলের সভাপতি শফিকুল ইসলাম মাসুদ।

শফিকুল ইসলাম মাসুদ তার এক নিন্দা ও প্রতিবাদ বার্তায় বলেন,গত ২৮ জানুয়ারী (মঙ্গলবার) ঢাকা থেকে প্রকাশিত দৈনিক খবরের কাগজ পত্রিকার অনলাইন ও প্রিন্ট ভার্সনে আমাকে জড়িয়ে মিথ্যা, ভিত্তিহীন ও কাল্পনিক খবর প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

আমি আমার ছাত্রজীবন থেকেই বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতিতে অংশ নিয়ে ৩০ বছর ধরে বিএনপির জন্য নিবেদিত প্রাণ একজন কর্মী হিসেবে কাজ করে যাচ্ছি।

আমি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের নির্দেশনায় বিগত ১৬ বছর শেরপুর জেলায় ফ্যাসিস্ট আওয়ামী লীগের দুঃশাসন ও নির্যাতন উপেক্ষা করে রাজনীতির মাঠে ক্রস ফায়ার ও জেল জুলুম উপেক্ষা করে জীবনের ঝুঁকি নিয়ে মিটিং মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছি।

আমি একাধারে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শেরপুর জেলা শাখার সভাপতি, শেরপুর জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ও যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব যথাযথভাবে পালন করেছি। বর্তমানে সততার সঙ্গে জেলা যুবদলের সভাপতির দায়িত্ব পালন করছি। যে কারণে বিগত শেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে ধানের শীষের প্রার্থী হয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগের ভোট ডাকাতির পরও আমি ৫৭ হাজার ভোট পেয়েছিলাম। খবরে আমার বিরুদ্ধে চাঁদাবাজি, বাজার দখল, অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িত থাকার কথা বলা হয়েছে। যা সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন ও কাল্পনিক। আমি এ ধরনের কাজের সঙ্গে পূর্বেও ছিলাম না,এখনও নেই।

আওয়ামী লীগ নেতা আকবর চেয়ারম্যানের সঙ্গে আমার কোন রাজনৈতিক সম্পর্ক কোনদিনই ছিল না এবং এখনও নেই। প্রকৃতপক্ষে  শেরপুর জেলা বিএনপি তিন সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি প্রথমে স্থগিত ও পরে বিলুপ্ত হওয়ার পর থেকেই  আসন্ন শেরপুর জেলা বিএনপির কমিটি গঠনকে সামনে রেখে আমার দলে ভালো অবস্থানে আসার বিরোধিতা করছে স্থানীয় একটি স্বার্থান্বেষী চক্র ও আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নকারী স্বার্থান্বেষী মহলের লোকজন। তারাই আমার বিরুদ্ধে নানা ধরনের মিথ্যা ভিত্তিহীন অপপ্রচার চালিয়ে আসছে। এরই অংশ হিসেবে এ সংবাদে আমাকে জড়িয়ে উদ্দেশ্য প্রনোদিত ভাবে মিথ্যা কল্পকাহিনী প্রচার ও প্রকাশ করে আমার ক্লিন ইমেজকে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করা হচ্ছে।

আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর