বিপিএলের এবারের থিম সংয়ের দুটি লাইন প্রধান উপদেষ্টার

সময় ট্রিবিউন | ৪ ডিসেম্বর ২০২৪, ১১:৩৭

ছবি-সংগৃহীত

আসন্ন ১১তম বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর থিম গ্রাফিতি ও থিম সং প্রকাশিত হয়েছে। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে প্রথমবারের মত বিপিএলের থিম সং প্রকাশ করা হয়।

এসময় যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, বিসিবি সভাপতি ফারুক আহমেদ, বিপিএল গর্ভনিং কাউন্সিল সদস্য সচিব নাজমুল আবেদীন ফাহিমসহ বিসিবি’র অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

থিম সিংয়ের শিরোনাম দেয়া হয়েছে ‘‘আবার এলো বিপিএল’’। পরে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানান, এই গানের কিছু লাইন লিখেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বিপিএলের থিম সংয়ে কণ্ঠ দিয়েছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী গায়ক মুজা, ব্যান্ড শিল্পী রায়েফ আল হাসান রাফা এবং র‌্যাপার হান্নান হোসাইন শিমুল।  

অনুষ্ঠানে আসিফ মাহমুদ বলেন, ‘‘আমি যখন স্যারকে বলি, স্যার, আপনি তো অলিম্পিকসহ অনেক অনেক বড় ইভেন্টের ডিজাইনে পরামর্শ দিয়ে থাকেন, আমাদেরও যদি একটু সহায়তা করেন। আমি তখন আশা করিনি যে স্যার ব্যক্তিগতভাবে এতটা সম্পৃক্ত হয়ে যাবেন। স্যার স্যারের টিমকে নিয়ে আমার চেয়েও বেশি সম্পৃক্ত ছিলেন। এমনকি থিম সংয়েও স্যার কয়েকটি লাইন নিজে লিখে দিয়েছেন।’’

থিম সংয়ের পাশাপাশি বিপিএলের থিম গ্রাফিতিতেও ফুটে উঠবে জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনের ছবি। আন্দোলনের সময় ছাত্রছাত্রীরা সড়কে, দেয়ালে যেসব গ্রাফিতি এঁকেছিলেন, একাদশ বিপিএলের থিম নেওয়া হয়েছে সেখান থেকে।

৩০ ডিসেম্বর থেকে শুরু হয়ে আগামী বছরের ৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এবারের বিপিএল আসর।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা