টেস্ট ক্রিকেটে দুর্বলতার কথা স্বীকার করলেন পাপন

সময় ট্রিবিউন | ২৪ এপ্রিল ২০২১, ২২:৩০

ফাইল ছবি

সীমিত ওভারের ক্রিকেটের তুলনায় টেস্টে এখানো বড় দলের কাতারে যেতে ব্যর্থ বাংলাদেশ। টেস্টে যে বাংলাদেশ দুর্বল সেটি এতদিন স্বীকার না করলেও শনিবার মিডিয়ার সঙ্গে আলাপকালে সেটি অকপটে স্বীকার করে নিলেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন।

২০ বছরেরও বেশি সময় ধরে টেস্ট ক্রিকেট খেলছে বাংলাদেশ। অথচ বলার মতো এখনো তেমন কোন সাফল্য নেই টাইগারদের। ঘরের মাঠে ইংল্যান্ড, অস্ট্রলিয়া বধ এবং নিজেদের শততম টেস্ট জয় বাদে তেমন কোন উল্লেখযোগ্য জয় নেই বাংলাদেশের।

বাংলাদেশ টেস্ট ক্রিকেটের এতটাই করুন দশা ঘরের মাঠে আফগানিস্তানের মতো তরুণ দলের কাছেও টেস্ট হেরেছে বাংলাদেশ। আফগানদের বিপক্ষে টেস্ট পারফরম্যান্স নিয়ে মন্তব্য করতে না চাইলেও বিসিবি প্রধান কথা বলেছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ নিয়ে। সেই সাথে এটিও স্বীকার করেছেন বাংলাদেশ দল যে টেস্ট ফরম্যাটে দুর্বল।

“আমরা হারলে মন খারাপ করে ফেলি। হারের পেছনে আমি আগেও বলেছি অনেকগুলো কারণ আছে। অবশ্যই স্ট্র্যাটেজিক জিনিসগুলো আমাদের মতো করে হয় নাই, মানে আমরা যেরকম করে খেলে আসছি আগে, সেরকম ছিল না। স্ট্র্যাটেজির অবশ্যই প্রবলেম ছিল এবং একটা কমিউনিকেশন গ্যাপ ছিল। কিন্তু তারপরও আমি বলব ওয়েস্ট ইন্ডিজের কথা যদি বলি, আফগানিস্তান নিয়ে কোনো কথাই বলতে চাই না, ওটা আমি আপনাদের সঙ্গে একমত।”

তিনি আরও যোগ করেন, “ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে যদি দেখেন, আমরা ওদের দেশে গিয়ে ওদের সঙ্গে ওডিআই-টি-টোয়েন্টি জিতে আসলাম, ত্রিদেশীয় কাপ ওদের সঙ্গে খেলে কাপ জিতলাম, বিশ্বকাপে ইতিহাসের সর্বোচ্চ রান চেজ করে জিতে আসলাম, এখানেও আমরা ওয়ানডেতে ৩-০ জিতলাম। টেস্টে গিয়ে আমরা হেরে গেলাম। টেস্টে অবশ্যই আমরা দুর্বল। আমরা তো কখনো বলিনি আমরা টেস্টে ভালো, হ্যাঁ ভালো হওয়ার কথা ছিল।”

বিডি ক্রিক টাইম



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা