দেশে ফিরলেন বিপ্লব

সময় ট্রিবিউন | ১৩ অক্টোবর ২০২১, ২৩:০৩

ছবিঃ সংগৃহীত

বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড( বিসিবি)। যেখানে স্ট্যান্ড বাই হিসেবে ছিলেন পেসার রুবেল হোসেন ও লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব। দুজনকেই অনুশীলনের সুবিধার জন্য দলের সঙ্গে ওমান নিয়ে যাওয়া হয়েছিল। 

তবে শেষ মুহূর্তে দেশে ফিরতে হলো টি-টোয়েন্টি বিশ্বকাপে মূল স্কোয়াডের অতিরিক্ত সফরসঙ্গী হওয়া আমিনুল ইসলাম বিপ্লবকে।বুধবার (১৩ অক্টোবর) সকাল ৮টা ৪৫ মিনিটে দেশে ফিরেছেন। 

ওমান 'এ' দলের বিপক্ষে আনঅফিসিয়াল প্রস্তুতি ম্যাচ খেলার পরেই স্কোয়াডে নতুন সংযোজন করে বিসিবি। দলের বাড়তি খেলোয়াড় হিসাবে রুবেলকে রেখে বিপ্লবকে দেশে পাঠানোর সিদ্ধান্ত নেয় টিম ম্যানেজমেন্ট।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল: মাহমুদউল্লাহ (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, লিটন কুমার, আফিফ হোসেন, মোহাম্মদ নাঈম শেখ, নুরুল হাসান, শামীম হোসেন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, শরীফুল ইসলাম, মেহেদী হাসান, নাসুম আহমেদ।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ভোটের ফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারেন মমতা
    ভোটের ফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারেন মমতা
  1. অবশেষে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত
    অবশেষে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত
  1. ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
    ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
  1. ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
    ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
  1. জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
    জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
  1. শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
    শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
  1. শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
    শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
  1. শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
    শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
  1. শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
    শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
  1. শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
    শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২