বাংলাদেশের রানের পাহাড়ে পিষ্ট ওমান

সময় ট্রিবিউন | ৯ অক্টোবর ২০২১, ০৯:৪৪

ছবিঃ সংগৃহীত

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ওমানকে উড়িয়ে দিল বাংলাদেশ। 

শুক্রবার (৮ অক্টোবর) দেশটির বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ৬০ রানের বড় জয় পেয়েছে মাহমুদউল্লাহ বাহিনী। 

প্রথম ইনিংসে নির্ধারিত ২০ ওভারে ২০৭ রানের বড় সংগ্রহ পায় বাংলাদেশ। জিততে হলে স্বাগতিকদের করতে হতো ২০৮ রান। কিন্তু বিশাল এ লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে স্বাগতিকরা। শেষ পর্যন্ত আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা।

এদিকে, ম্যাচটি দেখতে অসংখ্য প্রবাসী বাংলাদেশিরা এসেছিলেন আমিরাত স্টেডিয়ামে। স্লোগানে স্লোগানে পুরো মাঠ মাতিয়ে রাখেন তারা। 

বাংলাদেশের ছুঁড়ে দেওয়া ২০৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে কোনো রান যোগ করার আগেই প্রথম উইকেট হারায় ওমান ‘এ’ দল। প্রথম ওভারে কোনো রান না দিয়ে প্রথম ব্রেকথ্রু এনে দেন টাইগার দলের অন্যতম ভরসা নাসুম আহমেদ। এরপর উইকেটের দেখা পেয়েছেন শেখ মেহেদী হাসান, শরিফুল ইসলাম ও আফিফ হোসেন ধ্রুবও।

ওমান দলের পক্ষে কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিলেন ব্যাটার শোয়াইব খান। যদিও ৩৯ বলে ৪৩ করে রান আউট হয়ে যান তিনি। রাফিউল্লাহ করেন ৩১ রান। এছাড়া মেহরান খান আর রউফ আতাউল্লাহ ১৯ রান করে যোগ করেন। আর কেউ দুই অঙ্কের কোটাও পার করতে পারেনি।  

বাংলাদেশের বোলারদের মধ্যে শরিফুল ইসলাম ৩ উইকেট, মোহাম্মদ সাইফউদ্দিন ২ উইকেট এবং নাসুম, মেহেদী আর আফিফ হোসেন ১টি করে উইকেট লাভ করেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব