মেসির সঙ্গে খেলা খুব সহজ : এমবাপ্পে

সময় ট্রিবিউন | ৭ অক্টোবর ২০২১, ১৯:১১

ছবিঃ সংগৃহীত

গুঞ্জন রয়েছে পিএসজি তে মেসির আগমনে অসন্তুষ্ট এমবাপ্পে। তাই পিএসজির নতুন চুক্তিতে আগ্রহ না দেখিয়ে ইতোমধ্যে পিএসজি ছাড়ার ঘোষণাও দিয়েছেন এমবাপ্পে। স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদও মুখিয়ে আছে ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকাকে দলে ভেড়াতে। তবে সেসব ভুয়া খবর বলে উড়িয়ে দিলেন ফরাসি এ তারকা। বললেন, ‘মেসির সঙ্গে খেলা দারুণ উপভোগ করেন তিনি।’

ফ্রান্সের সংবাদমাধ্যম আরএমসি স্পোর্টকে সম্প্রতি দেওয়া একটি সাক্ষাৎকারে মেসির প্রশংসা করে এমনটিই জানালেন এমবাপ্পে। 

ছয়বারের বর্ষসেরা ফুটবলারের উচ্ছ্বসিত প্রশংসা করেন বিশ্বকাপজয়ী তারকা।

বললেন, ‘মেসির সঙ্গে খেলা খুব সহজ। তিনি ফুটবল খুব ভালো বোঝেন, সবসময় জানেন কী করতে হবে। যদি তাকে ড্রিবল করে সবাইকে কাটিয়ে একটি গোল করতে হয়, তিনি তাই করবেন। আবার যদি এক ছোঁয়াতেই করতে হয়, তাও তিনি করবেন। তিনি সবার সেরা না হলেও অবশ্যই সেরাদের একজন।’

তবে কি পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগদানের ইচ্ছার গুঞ্জনটি গুজব ছিল।

এমবাপ্পে স্বীকার করলেন- না, গুজব না, কথাটা সত্যি ছিল। কিন্তু ফুটবলে সিদ্ধান্ত বদলাতে সময় লাগে না বলেও জানান তিনি।

বললেন, ‘গতকালের সত্য আজ বা আগামীকালের সত্য নাও হতে পারে। আমি গ্রীষ্মে চলে যেতে চেয়েছিলাম। আমি আসলে দলবদলের নিয়মিত গুঞ্জন নিয়ে মানুষকে বিরক্ত করতে চাই না। আমি সবসময় বলেছি ফুটবলে কী হতে পারে তা কেউ জানে না। ছয় মাস আগে আমি জানতাম না যে আমি চলে যেতে চাইব। আমি গ্রীষ্মে (চলে যাওয়ার) সিদ্ধান্ত নিয়েছিলাম এবং এর পর থেকে চুক্তি নবায়নের ব্যাপারে আমার সঙ্গে যোগাযোগ করা হয়নি।’



আপনার মূল্যবান মতামত দিন:


  1. সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
    সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
  1. ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
    ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা