বাংলাদেশের সাহায্য চায় পাকিস্তান

সময় ট্রিবিউন | ২০ সেপ্টেম্বর ২০২১, ১৬:১৮

ছবিঃ সংগৃহীত

পাকিস্তানের বিপক্ষে সিরিজ বাতিল করেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। নিউজিল্যান্ডের এমন আচমকা সিদ্ধান্তে ক্ষোভে ফুঁসছে পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও বোর্ড কর্তারা। কারও কারও মতে, এটি আন্তর্জাতিক কোনো ষড়যন্ত্র। এমন অবস্থায় মোটা অংকের আর্থিক ক্ষতির মুখে পড়েছে পিসিবি।

সিরিজ বাতিলের ধাক্কা সামলে উঠতে বাংলাদেশ ও শ্রীলঙ্কাকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়েছিলো পিসিবি। এমনটা গণমাধ্যমে নিশ্চিত করেছেন প্রধান নির্বাহী ওয়াসিম খান। পাকিস্তানের প্রস্তাবে দুই দেশেই বেশ আগ্রহ দেখিয়েছিলো।

কিন্তু সামনেই বিশ্বকাপ, সময় স্বল্পতায় আর হয়ে উঠেনি। বাংলাদেশকে নাকি খুব করে চাচ্ছিলো পাকিস্তান, বিসিবিও ব্যাপারটি ইতিবাচকভাবে নিয়েছিলো। ক্রিকেটাররা বিশ্বকাপের আগে ছড়িয়ে ছিটিয়ে আছেন। তাছাড়া টি-টোয়েন্টি বিশ্বকাপের আগ থেকে শেষ পর্যন্ত লম্বা সময় খেলার মধ্যে থাকতে হবে। যে কারণে পাকিস্তানের স্বল্প সময়ে সিরিজে অংশ নিতে পারেননি বাংলাদেশ।

দীর্ঘ ১৮ বছর পর পাকিস্তান সফরে গিয়েছিল নিউজিল্যান্ড ক্রিকেট দল। খেলার সব আয়োজনই প্রস্তুত ছিল। কিন্তু শেষ পর্যন্ত মাঠে নামা হয়নি কোনো দলেরই। প্রথম ওয়ানডে শুরুর কয়েক মিনিট আগে সফর বাতিল করে নিউজিল্যান্ড। নিরাপত্তা শঙ্কায় কিউইদের এমন সিদ্ধান্তে বিব্রত পাকিস্তান ক্রিকেট বোর্ড।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা