রোনালদোর গোলের পরও হারল ইউনাইটেড

সময় ট্রিবিউন | ১৫ সেপ্টেম্বর ২০২১, ১৫:০৭

ছবিঃ সংগৃহীত

ইউনাইটেডে দ্বিতীয় দফায় আসার পর আগের ম্যাচে ঝলমলে এক অভিষেকই হয়েছিল রোনালদোর। করেছিলেন জোড়া গোল, তাতে দলও পেয়েছিল বড় জয়।

অভিষেকে আলো ছড়ানোর ধারাটা পর্তুগিজ কিংবদন্তি ধরে রাখলেন এদিনও। ১৩ মিনিটে ব্রুনো ফের্নান্দেজের বাড়ানো বল থেকে করলেন গোল। তখন মনে হচ্ছিল আরও একটা গোল উৎসবেই বুঝি পরিণত হচ্ছে ম্যাচটা। ইউনাইটেড আক্রমণভাগের ব্যর্থতায় সেটা হয়নি আর।  

ম্যাচের ৩৫ মিনিটে অ্যারন ওয়ান বিসাকা দেখলেন লাল কার্ড, রেড ডেভিলরা পরিণত হয় দশ জনের দলে৷ সে সুযোগটা স্বাগতিক ইয়াং বয়েজ কাজে লাগিয়েছে ভালোভাবেই। দ্বিতীয়ার্ধে করেছে দুটো গোল, ইউনাইটেডের মুঠোয় চলে যাওয়া ম্যাচটা বের করে নিয়েছে দারুণভাবেই। যার শুরুটা হয় ৬৬ মিনিটে, মউমি এনগামালেউয়ের গোল থেকে। সতীর্থের ক্রস থেকে দারুণ এক শটে গোলটি করেন তিনি।

ইউনাইটেড কোচ ওলে গুনার সোলশায়ার এরপরই রোনালদোকে তুলে নেওয়ার সিদ্ধান্ত নেন। মাঠে এনেছিলেন জেসে লিংগার্ডকে। সেই লিংগার্ডেরেক ভুলেই ম্যাচের ফলাফলটা পুরোপুরি বেরিয়ে যায় ইউনাইটেডের মুঠো গলে। অন্তিম সময়ে তার ভুল ব্যাকপাস থেকেই বক্সে বল পেয়ে গোলটা করেন থিওসন দিয়াবাচেও। তাতেই হার নিশ্চিত হয়ে যায় ইউনাইটেডের। 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব