ক্যান্সারের কাছে হার মানলেন নাদির শাহ

সময় ট্রিবিউন | ১০ সেপ্টেম্বর ২০২১, ১৬:০৫

ছবি : ইন্টারনেট

সাবেক ক্রিকেটার ও আম্পায়ার নাদির শাহ আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে ধানমন্ডির একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

নাদির শাহ ফুসফুসে ক্যান্সারে আক্রান্ত হয়ে আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন তার বড় ভাই জাহাঙ্গীর শাহ বাদশা।

জাহাঙ্গীর বলেন, হাসপাতালের বাকি আনুষ্ঠানিকতা শেষে নাদির শাহকে তার ধানমণ্ডিস্থ বাসায় নেওয়া হয়েছে। জুমার পর হবে জানাজা।

প্রায় দুই বছর ধরে মরণব্যাধী ক্যান্সারে ভুগছিলেন নাদির শাহ। কয়েকদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে নাদিরের একটি ছবি ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায় হুইল চেয়ারে তিনি আধশোয়া অবস্থা; পুরো শরীরের অবস্থা জীর্ণ-শীর্ণ। মাঝে এই আইসিসির প্যানেল আম্পায়ারকে চিকিৎসার প্রয়োজনে যুক্তরাষ্ট্র ও ভারতেও নেওয়া হয়েছিল। 

আম্পায়ার নাদির শাহ ৬টি টেস্ট, ৬৩টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি ম্যাচে পরিচালনার দায়িত্বে ছিলেন। সর্বশেষ ২০১৯ সালের অক্টোবরে জাতীয় ক্রিকেট লিগে ম্যাচ পরিচালনার দায়িত্বে ছিলেন।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব