সংসার ভাঙলো শিখর ধাওয়ানের

সময় ট্রিবিউন | ৮ সেপ্টেম্বর ২০২১, ২০:২৮

ছবি : ইন্টারনেট

সংসার ভেঙে গেল ভারতীয় তারকা ক্রিকেটার শিখর ধাওয়ানের। স্ত্রী আয়েশা মুখার্জি এক ইনস্টাগ্রাম পোস্টে জানিয়েছেন তারা দুজনে এখন আলাদা পথের যাত্রী। নয় বছর একই ছাদের নিচে থাকার পরও সম্পর্কের বন্ধনটা ভেঙে গেল এ তারকা দম্পতির। 

মহা-ধুমধাম করে ২০১২ সালে মেলবোর্নে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন আয়েশা-ধাওয়ান। সেই সংসার ভাঙল নয় বছর পর। এক ছেলেও রয়েছে তাদের ঘরে।

আবেগঘন এক ইনস্টাগ্রাম পোস্টে আয়েশা লিখেছেন, ‘আমার একসময় মনে হতো বিচ্ছেদ একটা খুব খারাপ একটা শব্দ। তবে দ্বিতীয় বারের মতো বিয়ে ভেঙে যাওয়ার পর আর তা মনে হচ্ছে না। প্রথম বার যখন বিয়ে ভেঙেছিল, যখন আমি বেশ ভয় পেয়ে গিয়েছিলাম। মনে হচ্ছিলো আমি বোধ হয় কিছু ভুল করে ফেলেছি। নিজেকে স্বার্থপর মনে হচ্ছিলো। মনে হয়েছিল বাবা-মায়ের সম্মান নষ্ট করছি। বিচ্ছেদ এতটাই খারাপ শব্দ বলে মনে হত তখন।’

শিখর-আয়েশার পরিচয় ক্রিকেটার হরভজন সিংয়ের মাধ্যমে। এরপর ভালোলাগা। আর ভালোলাগা থেকেই হয় প্রেম। সম্পর্কটা পরিপূর্ণতা পায় বিয়েতে। 

তবে এ বিয়েতে রাজি ছিল না শিখরের পরিবার। অনেক কাঠখড় পুড়িয়ে পরিবারের সম্মতি পেয়েছিল তারা। 

তারকা ব্যাটসম্যান শিখর ধাওয়ান এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি। ভারতীয় টি-টোয়েন্টি টুর্নামেন্ট আইপিএলে অংশ নিতে ওপেনার শিখর আছেন এখন সংযুক্ত আরব আমিরাতে।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব