নেপাল গিয়ে সুখবর পেলেন নারী ফুটবল টিমের সদস্যরা

সময় ট্রিবিউন | ৮ সেপ্টেম্বর ২০২১, ০৩:৫৩

ছবি: ইন্টারনেট

বেশ চিন্তিত অবস্থায় দুটি প্রীতি ম্যাচ খেলতে বাংলাদেশ নারী ফুটবল নেপালে যাত্রা করেছিলেন। সোমবার নেপাল পৌঁছেই করোনা পরীক্ষার নমুনা দেন সবাই। মঙ্গলবার ফুটবলার ও কোচিং স্টাফের সদস্যদের সবার ফলই নেগেটিভ এসেছে। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

এদিন অনুশীলনও করেছেন সাবিনা খাতুন, কৃষ্ণা রানী সরকাররা। সকালের সেশনে হোটেলেই জিম, স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং ট্রেনিং হয়েছে। পরে কাঠমান্ডুর হালচোক স্টেডিয়ামে স্থানীয় সময় বেলা ৩টা থেকে সাড়ে ৪টায় পর্যন্ত অনুশীলন চলে মেয়েদের। হালকা বৃষ্টি থাকলেও অনুশীলন করে গেছে গোলাম রব্বানী ছোটনের দল।

৯ ও ১২ সেপ্টেম্বর কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে প্রীতি ম্যাচ দুটি খেলবে বাংলাদেশ। দুটি ম্যাচই মূলত উজবেকিস্তানে হতে যাওয়া এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতির অংশ। ম্যাচ দুটি খেলে নেপাল থেকেই উজবেকিস্তানে রওনা দেবে বাংলাদেশ।

এশিয়ান বাছাইয়ে বাংলাদেশ রয়েছে ‘জি’ গ্রুপে। যেখানে তাদের সঙ্গী জর্ডান ও ইরান। ১৯ সেপ্টেম্বর জর্ডান ও ২২ সেপ্টেম্বর ইরানের বিপক্ষে ম্যাচ সাবিনা-কৃষ্ণাদের।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব