শুরু হতে না হতেই বন্ধ হল ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ

সময় ট্রিবিউন | ৬ সেপ্টেম্বর ২০২১, ০৭:৪৪

ছবি : ইন্টারনেট

খেলা শুরু হতে না হতেই বন্ধ হয়ে গেলে ব্রাজিল বনাম আর্জেন্টিনার ম্যাচ। রোববার (৫ সেপ্টেম্বর) রাতে ব্রাজিলের মারাকানায় অনুষ্ঠিত ম্যাচটি ৫ মিনিট খেলা হওয়ার পরেই বন্ধ করে দেওয়া হয়।

ম্যাচের তখন পঞ্চম মিনিটের খেলা চলছে। সাইড লাইনের পাশে অচেনা একজনকে দেখে আর্জেন্টিনার দুই খেলোয়াড় নিকোলাস ওতামেন্দি ও মার্কোস আকুনা জিজ্ঞেস করলেন তিনি কে? সঙ্গে সঙ্গে তাদের ঘিরে ধরলেন অনেকেই।

আর্জেন্টিনার ক্রীড়া পত্রিকা টিওয়াইসি জানিয়েছে, ম্যাচ অফিসিয়ালদের বাইরের উপস্থিত ব্যক্তিরা স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তা। ইংল্যান্ড থেকে আসা আর্জেন্টিনার চার খেলোয়াড়ের ব্যাপারে খোঁজ নিতে এসেছেন তারা। এ ঘটনার কিছুক্ষণ পর মাঠ ছেড়ে ড্রেসিং রুমে চলে যান আর্জেন্টিনার খেলোয়াড়রা।

রয়টার্স জানায়, কোয়ারেন্টিনের নিয়ম ভাঙার দায়ে আর্জেন্টিনার একাদশের তিন খেলোয়াড়ের খেলা নিয়ে আপত্তি জানায় স্বাস্থ্য কর্মকর্তারা। তাদের অভিযোগের পর করিন্থিয়ান্স আরেনা ছেড়ে ড্রেসিং রুমে চলে যায় সফরকারীরা।

ওই চার খেলোয়াড়ের তিন জন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস, ডিফেন্ডার ক্রিস্তিয়ান রোমেরো ও মিডফিল্ডার জিওভানি লো সেলসো ছিলেন সফরকারীদের শুরুর একাদশে।

ব্রাজিল ও আর্জেন্টিনার খেলোয়াড়রা স্বাস্থ্য কর্মকর্তাদের ঘিরে ধরার পর তারা কথা বলেন মেসি ও নেইমারের সঙ্গে। সেখানে সমস্যার সমাধান না হওয়ায় রেফারি কোপা আমেরিকার চ্যাম্পিয়নদের ড্রেসিং রুমে পাঠিয়ে দেয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর