ধোনি - টেন্ডুলকারকে টপকে গেলেন কোহলি

সময় ট্রিবিউন | ৩ সেপ্টেম্বর ২০২১, ২২:২০

ছবি : ইন্টারনেট

গতকাল থেকে ওভালে শুরু হওয়া ভারত ও ইংল্যান্ডের মধ্যকার চতুর্থ টেস্টে রানের দিক থেকে স্বদেশী শচিন টেন্ডুলকার ও মহেন্দ্র সিং ধোনিকে টপকে গেছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।

টস হেরে প্রথমে ব্যাট করে ১৯১ রানে অলআউট হয়েছে ভারত। দলের পক্ষে সর্বোচ্চ ৫৭ রান করেন বোলার শারদুল ঠাকুর। দ্বিতীয় সর্বোচ্চ রান ৫০ রান করেন অধিনায়ক কোহলি। এই রানেই শচিন টেন্ডুলকারকে টপকে গেছেন কোহলি।

এই ইনিংসের সুবাদে আন্তর্জাতিক ক্রিকেটে ২৩ হাজার রান হলো কোহলির। ৪৯০ ইনিংসে বিশ্বের দ্রুততম ব্যাটসম্যান হিসেবে ২৩ হাজার রানের মাইলফলক স্পর্শ তিনি। ৫২২ ইনিংসে ২৩ হাজার রান করেছিলেন টেন্ডুলকার। টেন্ডুলকারের চেয়ে ৩২টি ইনিংস কম খেলেছেন কোহলি।

আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুত ২৩ হাজার রান করার তালিকায় তৃতীয় স্থানে আছেন অস্ট্রেলিয়ার রিকি পন্টিং। ৫৪৪ ইনিংসে ২৩ হাজার রান করেছিলেন পন্টিং।

ওভাল টেস্ট দিয়ে আরও রেকর্ড গড়েছেন কোহলি। ভারতের হয়ে বিদেশের মাটিতে সবচেয়ে বেশি ম্যাচে দলকে নেতৃত্ব দেয়ার রেকর্ড গড়েছেন কোহলি। ওভালের ম্যাচ দিয়ে ইংল্যান্ডের মাটিতে ভারতকে ১০টি টেস্টে নেতৃত্ব দিয়েছেন কোহলি। এতে টপকে গিয়েছেন মহেন্দ্র সিংহ ধোনিকে।

ইংল্যান্ডের মাটিতে ৯টি টেস্টে নেতৃত্ব দিয়েছিলেন ধোনি। এছাড়া পাকিস্তানের বিপক্ষে ইংল্যান্ডের মাটিতে ৮টি টেস্টে ভারতকে নেতৃত্ব দিয়েছেন সুনীল গাভাস্কার।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা