লা লিগায় খেলবেন বাংলাদেশের জিদান

সময় ট্রিবিউন | ২৮ আগষ্ট ২০২১, ২১:১১

ছবি : ইন্টারনেট

স্পেনের ক্লাব ফুটবলের সর্বোচ্চ লিগ লা লিগায় খেলবেন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটলার জিদান মিয়া। প্রথম বাংলাদেশি হিসেবে লা লিগায় খেলবেন তিনি। লা লিগার দল রায়ো ভায়োকানোতে খেলবেন ২০ বছর বয়সী জিদান।

মাদ্রিদভিত্তিক স্পোর্টস ম্যানেজম্যান্ট এজেন্সি অ্যান্থেম স্পোর্টস তার চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে জিদানের সঙ্গে চুক্তির বিষয় উল্লেখ করে সংস্থাটি।

সেই পোস্টে তারা লিখেছে, প্রথম বাংলাদেশি হিসেবে জিদান মিয়াকে লা লিগায় চুক্তি করতে পেরে আমরা আনন্দিত। চুক্তির আগে রায়ো ভায়েকানোর অ্যাকাডেমি আবাসিকে ২ মাস ছিল জিদান। সেখান থেকে ট্রায়ালের সুযোগ পায়। ট্রায়াল থেকে নির্বাচিত হন। রায়ো ভায়েকানোর পরিচালককে ধন্যবাদ।

তবে এখনি মূল দলে খেলবেন না জিদান মিয়া। আপাতত দলের সঙ্গে তাকে রেখে তার স্কিল বাড়ানোর কাজ করবে ক্লাবটি। এরপর মূল দলের হয়ে খেলতে দেখা যাবে জিদান মিয়াকে।

২০০১ সালের ৭ই মার্চ লন্ডনে জন্মগ্রহণ করেন জিদান। ইংল্যান্ডের কিংবদন্তি ফুটবলার ডেভিড বেকহ্যামের অ্যাকাডেমিতে ফুটবল শেখা তার। ইংলিশ ক্লাব ব্রমলি এফসি ও এফসি ডালাসে খেলেছেন জিদান মিয়া। এছাড়া ইংল্যান্ড, ওয়েলস, ডেনমার্ক, স্পেন, হংকং এবং থাইল্যান্ডের বিভিন্ন যুব দলে খেলেছেন তিনি।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা