কাল দেশে ফিরছেন সাকিব আল হাসান

সময় ট্রিবিউন | ২৩ আগষ্ট ২০২১, ২০:৪১

ছবি : ইন্টারনেট

অস্ট্রেলিয়ার পর এবার মঙ্গলবার (২৪ অক্টোবর) বাংলাদেশে পা রাখবে নিউজিল্যান্ড। কাল থেকেই টিম হোটেলে কোয়ারেন্টাইনে যাওয়ার কথা রয়েছে দুইদলের।

এদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ শেষ করেই যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে ছুটে গিয়েছিলেন অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে নিউজিল্যান্ড সিরিজকে সামনে রেখে আগামীকালই দেশে ফিরবেন সাকিব। ইতোমধ্যে তার করোনা টেস্টও সম্পন্ন হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের এক কর্মকর্তা বলেন, মঙ্গলবার ভোরে সাকিব দেশে ফিরবেন। এসেই সরাসরি হোটেলে চলে যাবেন তিনি। এরপর কোয়ারেন্টাইন শেষে মাঠে নামবেন তিনি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে দুর্দান্ত পারফর্ম করে সিরিজ সেরা নির্বাচিত হয়েছিলেন সাকিব আল হাসান।

উল্লেখ্য, আগামী ১ সেপ্টেম্বর পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ-নিউজিল্যান্ড। সিরিজের বাকি চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর। সবগুলো ম্যাচ মিরপুরের শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর