আফগান ক্রিকেটের নতুন প্রধান নিযুক্ত করল তালেবান

সময় ট্রিবিউন | ২৩ আগষ্ট ২০২১, ১৯:২০

ছবি : ইন্টারনেট

যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের পুরো নিয়ন্ত্রণ এখন তালেবানদের হাতে। তার ধারাবাহিকতায় আফগানিস্তান ক্রিকেট বোর্ডেও (এসিবি) এলো পরিবর্তন। তালেবানদের সঙ্গে বৈঠকের পর দায়িত্ব পেয়েছেন বোর্ডের নতুন চেয়ারম্যান। 

ফারহান ইউসুফ জাই’র বদলে চেয়ারম্যানের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন আজিজুল্লাহ ফাজিল। এসিবি’তে এর আগেও কাজ করেছেন তিনি। 

তালেবানরা আফগানিস্তানের শাসন ক্ষমতা দখলে নেওয়ার পর দেশটির ক্রিকেটের এটাই প্রথম ও সবচেয়ে বড় পরিবর্তন। 

তার আগে সকল ধরনের শঙ্কা দূর করে মাঠের অনুশীলনে ফিরেছেন আফগান ক্রিকেটাররা। পাকিস্তান সিরিজ সামনে রেখে প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন তারা। 

সবকিছু ঠিকঠাক থাকলে ১-৫ সেপ্টেম্বর শ্রীলঙ্কার হাম্বানটোটায় পাকিস্তানের বিপক্ষে ক্রিকেট সিরিজ খেলবে আফগানিস্তান। দুদল খেলবে তিনটি ওয়ানডে। 

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর