বিদেশের মাটিতে দারুণ জয় পেল বসুন্ধরা

সময় ট্রিবিউন | ১৯ আগষ্ট ২০২১, ০৬:৩৩

ছবি : ইন্টারনেট

এএফসি কাপের ডি গ্রুপের ম্যাচে জয় পেয়েছে বসুন্ধরা কিংস। বুধবার রাতে মালদ্বীপে স্বাগতিক মাজিয়া স্পোর্টস এন্ড রিক্রিয়েশন ক্লাবের বিপক্ষে ২-০ গোলে জয় পায় বসুন্ধরা কিংস। দেশের বাইরে অভিষেক ম্যাচটিতে দারুণ জয় তুলে নিলো বসুন্ধরা কিংস।

এই জয়ে গ্রুপে ভারতের ক্লাব মোহনবাগানের সঙ্গে যুগ্মভাবে শীর্ষে থাকল বাংলাদেশের ক্লাবটি। দিনের প্রথম ম্যাচে একই ব্যবধানে মোহনবাগান ব্যাঙ্গালুরু এফসিকে হারায়।

ম্যাচের ২৫ মিনিটেই আত্মঘাতী গোলে এগিয়ে যায় বসুন্ধরা কিংস। মাজিয়ার ডিফেন্ডার বল ক্লিয়ার করতে গিয়ে উল্টো নিজেদের জালে বল পাঠান। গোল রক্ষক চেষ্টা করেও শেষ পর্যন্ত ব্যর্থ হন গোল বাঁচাতে। এরপর সমতায় ফিরতে একাধিক চেষ্টা করেও বসুন্ধরা কিংসের জালে বল পাঠাতে পারেনি স্বাগতিকরা। উল্টো প্রথমার্ধ শেষ হওয়ার কিছুক্ষণ আগে আবারও মাজিয়া জালে আঘাত হানে বসুন্ধরা কিংস।

ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবসন রবিনহো দুর্দান্ত গোলে গোল ব্যবধান দ্বিগুণ করে কিংস। বক্সের বাইরে বল ডিফেন্ডারকে কাটিয়ে বক্সের মধ্যে প্রবেশ করে ডান পায়ে জোরালো শটে গোল করেন রবসন রবিনহো। যার ফলে ২-০ ব্যবধানে পিছিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিক মাজিয়া স্পোর্টস এন্ড রিক্রিয়েশন ক্লাব।

বিরতি থেকে ফিরে নিজের মাঠে কোন আধিপত্য দেখাতে পারেনি মাজিয়া। তবে একাধিক সুযোগ পেয়েছে তারা কিন্তু গোলের দেখা মিলেনি। মাজিয়ার বিদেশি ফরোয়ার্ড বারংবার চেষ্টা করেও কিংসের রক্ষণ ভাঙতে পারেননি। আর শেষ পর্যন্ত নিজেদের রক্ষণভাগ ঠিক রেখে দারুণ খেলেছে বসুন্ধরা কিংস। যার ফলে ২-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে কিংস।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা