যা বলে বাটলারকে স্লেজিং করেছেন কোহলি

সময় ট্রিবিউন | ১৮ আগষ্ট ২০২১, ০১:২৯

ছবি : ইন্টারনেট

ঝামেলা টেস্টের চতুর্থ দিনেই শুরু হয়ে গিয়েছিল। জেমস অ্যান্ডারসনের গায়ে এক নাগাড়ে শর্ট বল মেরে পরিবেশ গরম করে দিয়েছিলেন যশপ্রীত বুমরা। সেই বাকযুদ্ধ শেষ হল বিরাট কোহলী বনাম জস বাটলার বিতর্ক দিয়ে। লর্ডস টেস্ট বাঁচানোর জন্য ইংল্যান্ডের উইকেটরক্ষক ক্রিজে আসতেই ভারত অধিনায়ক টিপ্পনি কেটে বলে ওঠেন, ‘ওহে তুমি চিন্তা করো না। এটা কিন্তু সাদা বলের ক্রিকেট নয়।’

বাটলারের আত্মবিশ্বাসে শুরুতেই আঘাত করতে চেয়েছিলেন কোহলী। সেটা অবশ্য দিনের শেষে সফলও হল। মুহাম্মদ সিরাজের বাইরে যাওয়া বলে খোঁচা দিয়ে ঋষভ পন্থের হাতে বল জমা দিতে মাঠ জুড়ে হুঙ্কার দিতে শুরু করেন ভারত অধিনায়ক। বেশ বোঝা যাচ্ছিল তাঁর সেই টিপ্পনির টোটকা কাজে লেগেছে।

জো রুটের দলও চেষ্টার খামতি করেনি। অ্যান্ডারসন পুরো ফিট না হলেও চেষ্টা করছেন। মার্ক উড ও অলি রবিনসন বেশ কয়েকবার বুমরার হেলমেটে মেরেছেন। বুমরার কাছে গিয়ে বাটলার স্লেজিং করে এসেছিলেন। কিন্তু কোনও টোটকা কাজে আসেনি।

ভারতের দ্বিতীয় ইনিংসের ৯১তম ওভারের ঘটনা। সেই ওভার শেষ হওয়ার পরই বুমরার উদ্দেশে উড ও বাটলারকে কিছু বলতে দেখা যায়। তার আগে অ্যান্ডারসন ও বুমরার মধ্যেও বাকযুদ্ধ বেঁধেছিল। এরপর বুমরাও থেমে যাওয়ার পাত্র নন। পাল্টা জবাব দিতে শুরু করেন। বলতে থাকেন, ‘যত পারো জোরে বল করে যাও। আমি অভিযোগ জানাতে আসব না।’

অবস্থা এমন জায়গায় পৌঁছে যায় যে পরিস্থিতি সামাল দিতে আম্পায়ারকে আসরে নামতে হয়েছিল। পুরো ঘটনা ব্যালকনি থেকে দেখে উত্তেজিত হয়ে পড়েছিলেন কোহলী। এই ঘটনাগুলোই ভারতীয় দলকে আরও চাগিয়ে তুলেছিল, যার সমাপ্তি ঘটল ১৫১ রানে জয় দিয়ে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর