নিউজিল্যান্ডের প্রস্তুতি ম্যাচ না খেলার কারণ জানালো বিসিবি

সময় ট্রিবিউন | ১৭ আগষ্ট ২০২১, ০০:৪৭

পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ২৪ আগস্ট বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড ক্রিকেট দল। বাংলাদেশের আসার পরেই জৈব সুরক্ষা বলয়ে ঢুকবে দুই দলের সদস্যরা। এরপর ১ সেপ্টেম্বর থেকে শুরু হবে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ।

তবে এই সিরিজে মাঠে নামার আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল নিউজিল্যান্ডের। কিন্তু কিউদের ক্রিকেট বোর্ড ইতিমধ্যে সেই প্রস্তুতি ম্যাচ বাতিল করেছে। প্রস্তুতি ম্যাচটি হওয়ার কথা ছিল সাভারের বিকেএসপি মাঠে।

প্রস্তুতি ম্যাচ বাতিল করলেও তার কারণ এতদিন জানা যায়নি। অবশেষে সে বিষয়ে মুখ খুলেছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন।

তিনি বলেন, কিউইরা বাংলাদেশে এসে যথাসম্ভব কম চলাফেরা করতে চাইছে। ভিন্ন ভেন্যুতে খেলতে গেলে আছে করোনা সংক্রমণের ঝুঁকিও। এসব বিবেচনায় নিউজিল্যান্ড প্রস্তুতি ম্যাচে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ হাতছাড়া করতেও রাজি তারা।

সুজন বলেন, দেশের বাইরে গেলে আমরাও প্র্যাকটিস ম্যাচ খেলতে চাই। যাতে খেলোয়াড়রা কন্ডিশনের সাথে খাপ খাইয়ে নিতে পারে। তাদেরও আমরা প্রস্তুতি ম্যাচের প্রস্তাব দিয়েছিলাম। কিন্তু অ্যাডিশনাল বায়োবাবলের বিষয় আছে। অন্য ভেন্যুতে খেলা, সেখানে বায়োবাবল পরিবেশ তৈরি করতে হবে। এই ব্যাপারে নিউজিল্যান্ড নিরুৎসাহী। তারা চাচ্ছে যত কম চলাফেরায় সিরিজটা শেষ করা যায়। এই ব্যাপারেই আলোচনা হচ্ছে।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা