ঐতিহাসিক জয় ছিনিয়ে নিতে বাংলাদেশের পুঁজি ১২৮ রান

সময় ট্রিবিউন | ৭ আগষ্ট ২০২১, ০৩:৩৪

ছবিঃ সংগৃহীত

অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে ১২৭ রানে থামলো স্বাগতিক বাংলাদেশ। ইনিংসের শুরু দিকে দুই ওপেনারের বিদায়ের পর ইনিংসের হাল ধরেছিলেন দুই অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ ও সাকিব আল হাসান। তাদের ৪৪ রানের জুটিতে শুরুর ধাক্কা সামলায় টাইগাররা। ৪ চারে ১৬ বলে ২৭ রান করে ফেরেন সাকিব। 

এরপর একে একে ব্যাটসম্যানদের যাওয়া আসার মিছিলে একপাশ আগলে রেখেছিলেন মাহমুদউল্লাহ। তবে শেষ দিকে ক্যারিয়ারের ৫ম হাফ সেঞ্চুরি করে সাজঘরে ফেরেন মাহমুদউল্লাহ। 

ইনিংসের তখন দশম ওভার চলছে। আফিফ এসে ধরে রাখেন তার দেখিয়ে যাওয়া পথ। অ্যাস্টন অ্যাগারের তৃতীয় বলটি ডিপ মিড উইকেট অঞ্চল দিয়ে ছক্কা হাঁকালেন আফিফ হোসেন। বদলে গেল বল। সঙ্গে যেন বার্তাও দিলো বাংলাদেশের ক্রিকেটের নতুন দিনেরও। কিন্তু এরপর ১৩ বলে ১৯ রান করে ফিরতে হয় আফিফকে। 

তার মতো ভাগ্য বরণ করতে হয়েছে নুরুল হাসান সোহানকে। আফিফের মতো তিনিও এদিন হাঁকিয়েছিলেন দারুণ এক ছক্কা। কিন্তু তার সাজঘরে ফেরার কারণ হন হ্যানরিকস। চাইলে এই দায় দেওয়া যায় অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদকেও। কারণ এই রানটা আদতে হয় কি না তা নিয়ে যে প্রশ্ন তোলা যায় সহজেই। রানের জন্য দৌড়াতে বলেছিলেন টি-টোয়েন্টি অধিনায়কই। 

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা