শূন্য গ্যালারিতে এবারের অলিম্পিক

সময় ট্রিবিউন | ২৪ জুলাই ২০২১, ১৫:৫২

ছবিঃ সংগৃহীত

করোনা আবহেই হচ্ছে এবারের আসর। এবারের আসরের নামকরণ হয়েছে ‘টোকিও অলিম্পিক-২০২০’। করোনায় এক বছর পিছিয়ে যাওয়া টোকিও অলিম্পিকের পর্দা নামবে ৮ আগস্ট। ২০৬ দেশের প্রায় সাড়ে ১১ হাজার অ্যাথলেট অংশ নিচ্ছেন এবারের অলিম্পিকে।

করোনার কারণে কোনো দর্শক ছাড়াই হয় টর্চ রিলের মূল অনুষ্ঠান। করোনাভাইরাস মহামারি জাপানে একটি জাঁকজমকপূর্ণ অলিম্পিকসের উদ্বোধনী অনুষ্ঠান করার আশাকে একেবারে ধূলিসাৎ করে দিয়েছে।বিভিন্ন দেশের কর্মকর্তা, আয়োজক কমিটি ও ভিআইপি ৯৫০ জন দর্শকেরই সুযোগ মিলেছে স্টেডিয়ামে বসে উদ্বোধনী অনুষ্ঠান দেখার। প্রধান অতিথি হিসেবে আছেন জাপানের রাজা নারুহিতো।

এক বছরের বেশি অপেক্ষা। এত অপেক্ষা করেও স্বপ্ন পূরণ হয়নি আয়োজকদের। অলিম্পিক স্টেডিয়ামে ধারণক্ষমতার পুরোটা না হলেও দর্শক উপস্থিতিতে অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান করার ইচ্ছা ছিল আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রধান টমাস বাখ ও টোকিও অলিম্পিকের প্রধান সেইকো হাশিমোতোর। সেটা সম্ভব হয়নি।

করোনাভাইরাসের সংক্রমণ হঠাৎ করে বাড়তে থাকায় টোকিওতে আসরটি আয়োজন নিয়ে প্রশ্ন তুলেছে খোদ জাপানিরাই। শঙ্কা জেগেছিল শেষ মুহূর্তে সবকিছু ভেস্তে যাওয়ার। কিন্তু উদ্বোধনের মধ্য দিয়ে সেই শঙ্কার অবসান হলো।

প্রতিটি দলের অ্যাথলিট ও কর্মকর্তারা মার্চপাস্টে অংশ নিয়েছেন। মার্চ পাস্টে সবার আগে ছিল গ্রিস, যারা অলিম্পিক গেমসের প্রথম আয়োজক। এরপর অলিম্পিকসের রিফিউজি দল এবং সবশেষে আসে স্বাগতিক জাপান দল। সব মিলিয়ে ২০৭টি দেশ এবারের আসরে অংশ নিচ্ছে।

বাংলাদেশের পতাকা বহন করেছেন সাঁতারু আরিফুল ইসলাম। এবারের অলিম্পিকে চারটি ইভেন্টে বাংলাদেশের ৬ খেলোয়াড় অংশ নিচ্ছেন। অনুষ্ঠানের শুরুতে অলিম্পিক লরেল সম্মাননা পদক দেয়া হয় বাংলাদেশের নোবেল জয়ী অধ্যাপক ড. মোহাম্মদ ইউনুসের হাতে। সামাজিক ব্যবসার নেটওয়ার্ক তৈরীসহ ক্রীড়া ক্ষেত্রে বিশেষ উন্নয়নের জন্য এই পদক দেয়া হয়।

এছাড়া আমন্ত্রিতদের মধ্যে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ ও যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি জিল বাইডেন আছেন।

অনুষ্ঠানের শুরু হয়েছে একটি ভিডিওর মাধ্যমে। মহামারির সময়টায় অ্যাথলেটরা ঘরে বসে কীভাবে অলিম্পিকের জন্য প্রস্তুত হচ্ছেন, সেটা দেখানো হয়েছে সে ভিডিওতে। দর্শক না থাকলেও আতশবাজির মাধ্যমেই সবাইকে টোকিও অলিম্পিকে স্বাগত জানানো হয়েছে।

মহামারির কথা চিন্তা করে অলিম্পকে অংশ নিচ্ছেন না অনেক নামিদামি তারকারা। এছাড়া কোভিড নিয়ম না মানলে শুধুমাত্র এবারের গেমস ভিলেজ থেকেই নয়, ভবিষ্যতের অলিম্পিকেও জায়গা হবে না বলে অ্যাথলেটদের হুঁশিয়ার করে দিয়েছে টোকিও অলিম্পিক কর্তৃপক্ষ।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর