বাবা-মায়ের শারীরিক অবস্থা ও ঈদ শুভেচ্ছা জানালেন মুশফিক

সময় ট্রিবিউন | ২১ জুলাই ২০২১, ১৯:৩৮

ছবি : ইন্টারনেট

জিম্বাবুয়ে সফরে গিয়ে একমাত্র টেস্ট ম্যাচ খেলে ওয়ানডে সিরিজের আগে তড়িঘড়ি করে দেশে ফিরে আসেন উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। আর সফরের মাঝপথে চলে আসার কারণ ছিল তার বাবা-মা করোনা আক্রান্ত হওয়া। সে খবর শুনে দেশে এসে গণমাধ্যমে এ বিষয়ে কিছু না জানালেও আজ দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা বার্তা দিয়ে বাবা-মায়ের শারীরিক অবস্থা সম্পর্কে জানান মুশফিক।

বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মুশফিক লিখেন, ‘আপনাদের সবাইকে ঈদ মোবারক। সবার জন্য আনন্দময় একটি ঈদের দোয়া করছি। দয়া করে সবাই যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলবেন। কারণ আমাদের দেশ এখনও মহামারির সঙ্গে লড়ছে। আমাদের আশপাশের অসহায়-বঞ্চিত মানুষদের প্রতি দয়াশীল হোন এবং ঈদের আনন্দ ভাগাভাগি করে নিন।’

বাবা-মায়ের শারীরিক অবস্থা সম্পর্কে তিনি লিখেন, ‘আরও জানাতে চাই, আল্লাহ্‌র রহমতে আমার বাবা-মা সুস্থতার পথেই রয়েছেন। যারা আমার বাবা-মায়ের খোঁজখবর নিয়েছেন, তাদের জন্য দোয়া করেছেন, প্রত্যেকের প্রতি আমি কৃতজ্ঞ। এটা আমার জন্য অনেক বড় পাওয়া। আমাদের জন্য দোয়া করবেন। ঈদ মোবারক।’

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর