আফগানিস্তান দলের নেতৃত্বে রশিদ খান

সময় ট্রিবিউন | ৭ জুলাই ২০২১, ২১:০৩

ছবি : ইন্টারনেট

এক সময় আফগানিস্তান দলের নেতৃত্ব দিয়েছেন স্পিনার রশিদ খান। পারফর্ম্যান্সে ভাটা পড়ায় ভয়ে অধিনায়কত্বে না আসতে চাওয়া সেই রশিদ খানকেই ফের আফগানদের টি-২০ ফরম্যাটে অধিনায়ক করা হয়েছে। মঙ্গলবার রাতে এক বিবৃতিতে আফগানিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে, ডেপুটি হিসেবে আছেন নাজিবউল্লাহ জাদরানকে।

মাসদুয়েক আগে আফগান দলের অধিনায়কের মিউজিকাল চেয়ার থেকে সরিয়ে দেয়া হয় আসগর আফগানকে। তখন হাশমত উল্লাহ শাহিদি পান টেস্ট ও ওয়ানডে দলের অধিনায়কের দায়িত্বভার। কিন্তু তখন ক্রিকেটের ক্ষুদ্রতর ফরম্যাটে নিজেদের অধিনায়কের নাম জানানো হয়নি আফগান বোর্ডের পক্ষ থেকে।

টি-২০ ফরম্যাটে এবার দায়িত্ব এসে পড়েছে রশিদের কাঁধে। তবে তার এই অধিনায়কত্বের দায়িত্ব নতুন কিছু নয় মোটেও। এর আগে ২০১৯ সালে এই টি-২০ ফরম্যাট দিয়ে শুরু, এরপর তিন সংস্করণেই অধিনায়কের দায়িত্ব পান তিনি।

তবে আচমকা পাওয়া এই নেতৃত্বে কাজ খারাপ করেননি এই লেগস্পিনার। তার অধীনে আফগানরা খেলেছে সাতটি টি-২০তে, যার মধ্যে জিতেছিল ৪টিতেই। যার মধ্যে আছে বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে সিরিজ হারানোর কীর্তিও।

এরপরেও নেতৃত্ব পাওয়ার আট মাসের মধ্যেই তা কেড়ে নেয়া হয় তার থেকে। এবার টি-২০ বিশ্বকাপের আগে আবারো অধিনায়কের দায়িত্বটা তার কাঁধেই।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর