পেরুকে উড়িয়ে দিল ব্রাজিল

সময় ট্রিবিউন | ১৮ জুন ২০২১, ১৭:২৯

ফাইল ছবি

কোপা আমেরিকায় জয়ের ধারা অব্যাহত রাখল ব্রাজিল। টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ ম্যাচে পেরুর বিরুদ্ধে ৪-০ গোলের দাপুটে জয় পেল পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

আজ রিও দে জেনেইরোর নিল্তন সান্তোস স্টেডিয়ামে হওয়া ম্যাচে গোল পেয়েছেন ব্রাজিলের স্যান্দ্রো, নেইমার, এভারটন ও রিকার্লিসন ।

ভেজা মাঠ ও আর্দ্র আবহাওয়ায় থাকলেও মাত্র ১২ মিনিটেই গোলের দেখা পায় ব্রাজিল। বাম প্রান্ত থেকে এভারটনের বাড়ানো ক্রস পেরুর ডিফেন্ডাররা ঠিকঠাকভাবে ক্লিয়ার করতে না পারায় বল গিয়ে পড়ে ডানপ্রান্তে গ্যব্রিয়েল জেসুসের পায়ে। মাঝে ওঁত পেতে থাকা অ্যালেক্স সান্দ্রোর দিকে বল বাড়িয়ে দিলে সেখান থেকে কোনো ভুল করেননি ব্রাজিলের জার্সি গায়ে নিজের দ্বিতীয় গোল করা সান্দ্রো।

যদিও বলের দখল বেশি ছিল পেরুর কাছে। এমনটি অন টার্গেটেও বেশি শট নিয়েছে তারা।প্রথমার্ধে ৫৫ শতাংশ বলের দখল ছিল পেরুর কাছে।তারা গোলপোস্টে ৫টি শট নেয়। তার মধ্যে ২টি ছিল অন টার্গেটে। অন্যদিকে ব্রাজিল গোলপোস্টে ৪টি শট নেয়। তার মধ্যে ১টি ছিল অন টার্গেটে। সেটি থেকেই গোল করেন স্যান্দ্রো।

বিরতির পর নিজেদের দারুণভাবে গুছিয়ে নেয় ব্রাজিল। আরও তিনবার পেরুর জালে বল জড়ায়। ৬৮ মিনিটে নেইমার গোল করে ব্যবধান দ্বিগুণ করেন।

এরপর ৯০ মিনিটে এভারটন রিবেইরো ও যোগ করা সময়ে (৯০+৩) রিকার্লিসন গোল করে ৪-০ ব্যবধানের জয় নিশ্চিত করে।সেই সঙ্গে ৬ পয়েন্ট নিয়ে কোপা আমেরিকার এ গ্রুপের শীর্ষ স্থান ধরে রাখতে সক্ষম হল ব্রাজিল।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর