লুকাকুর জোড়া গোলে বেলজিয়ামের জয়

সময় ট্রিবিউন | ১৩ জুন ২০২১, ১৭:১৯

ছবি : ইন্টারনেট

গোল করেই সাইডলাইনে থাকা টেলিভিশন ক্যামেরার দিকে ছুটে গেলেন রোমেলু লুকাকু। চিৎকার করে বলে উঠলেন, 'ক্রিস (ক্রিস্টিয়ান এরিকসেন), আমি তোমাকে ভালোবাসি। এরপর মাটিতে হাঁটু গেড়ে ইন্টার মিলান সতীর্থের দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনাও করলেন তিনি। পরে এই স্ট্রাইকারের জোড়া গোলে ভর করেই রাশিয়াকে হারিয়ে এবারের ইউরো জয় দিয়ে শুরু করল বিশ্বের এক নম্বর দল।

গ্রুপ 'বি'র ম্যাচে শনিবার রাতে ৩-০ গোলে জিতেছে বেলজিয়াম। লুকাকুর জোড়া গোল ছাড়া বাকি একটি গোল করেছেন ম্যুনিয়ের। খেলা শুরুর মাত্র ১০ মিনিটের মাথায় রাশিয়ান ডিফেন্ডার আন্দ্রেই সেমেনভের ভুলে বল পেয়ে লক্ষ্যভেদ করেন লুকাকু। আর সঙ্গে সঙ্গে দৌড়ে দিয়ে টেলিভিশন ক্যামেরায় ক্লাব সতীর্থ এরিকসেনের প্রতি ভালোবাসা প্রকাশ করেন তিনি।  

বিরতির আগে বদলি খেলোয়াড় টমাস ম্যুনিয়েরের গোলে ব্যবধান বাড়ায় বেলজিয়াম। এরপর ৮৮তম মিনিটে ম্যুনিয়েরের পাস থেকে গোল করে বেলজিয়ামের দারুণ জয় নিশ্চিত করে দেন লুকাকু।  এই জয়ে গ্রুপের শীর্ষে উঠে এলো বেলজিয়াম। সমান পয়েন্ট নিয়ে দুইয়ে আছে ডেনমার্ককে হারিয়ে শীর্ষ পর্যায়ের টুর্নামেন্টে প্রথম জয়ের দেখা পাওয়া ফিনল্যান্ড।  



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর