আর্জেন্টিনাকে রুখে দিল কলম্বিয়া

সময় ট্রিবিউন | ৯ জুন ২০২১, ১৭:৪৮

ছবি : ইন্টারনেট

বিশ্বকাপ বাছাইপর্বের   ম্যাচে প্রথম আট মিনিটেই দুই গোল করে  আর্জেন্টিনা। কিন্ত কলোম্বিয়াও  দুই গোল করে আসে ২-২- সমতায়। শেষার্ধে এসে আর্জেন্টিনাকে রুখে দিল কলম্বিয়া

বিশ্বকাপ বাছাইপর্বের  ম্যাচে প্রথমে চিলির বিপক্ষে ১-১ গোলে ড্রয়ের পর কলম্বিয়ার বিপক্ষেও ২-২ গোলে ড্র করলো মেসিরা।

প্রতিপক্ষের মাঠে খেলতে নেমে তৃতীয় মিনিটেই এগিয়ে যায় আর্জেন্টিনা। ডান দিক থেকে রদ্রিগো দে পলের দারুণ ফ্রি কিকে লাফিয়ে হেডে দলকে এগিয়ে নেন রোমেরো। এর পাঁচ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন পারেদেস।

কিন্তু বিরতি থেকে ফেরে ম্যাচের ৫১তম মিনিটে গোল হজম করে আর্জেন্টিনা। লুডি-বক্সে মাতেউস উরিবের মুখে নিকোলাস ওতামেন্দি আঘাত করলে পেনাল্টি বাঁশি বাজান রেফারি। হলুদ কার্ডও দেখেন আর্জেন্টিনার ডিফেন্ডার। সফল স্পট কিকে গোল করেন লুইস মুরিয়েল।

তবে প্রথমার্ধেই মূল গোলরক্ষককে হারানোর ধাক্কাটা খায় আর্জেন্টিনা। ৩৪তম মিনিটে বল ধরতে গিয়ে প্রতিপক্ষের ইয়েরি মিনার সঙ্গে ধাক্কা লেগে বেকায়দায় পড়ে মাথায় ও কাঁধে আঘাত পান এমিলিয়ানো মার্তিনেস। পাঁচ মিনিটেরও বেশি সময় মাঠেই তার চিকিৎসা চলে, পরে স্ট্রেচারে করে তাকে বাইরে নেওয়া হয়।

এদিকে, ৫৮তম মিনিটে মেসির দুর্দান্ত এক ফ্রি কিক দারুণভাবে ঝাঁপিয়ে কোনো মতে কর্নারের বিনিময়ে ঠেকিয়ে দেন কলাম্বিয়ান গোলরক্ষক অসপিনা। ৮৫তম মিনিটে আবারও শট নেনে মেসি। ডি-বক্সের মধ্যে থেকে বার্সেলোনা তারকার শট ঝাঁপিয়ে ফেরান নাপোলি গোলরক্ষক।

তবুও জয়ের পথেই এগিয়ে যাচ্ছিল দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। কিন্তু ম্যাচের একদম শেষ মিনিটে বোরহার গোলে ২-২ সমতায় ফেরে কলাম্বিয়া। পাঁচ মিনিট যোগ করা সময়ের চতুর্থ মিনিটে আসে গোলটি। ডান দিক থেকে হুয়ান কুয়াদরাদোর ক্রসে হেডে গোলটি করেন বোরহা। বদলি গোলরক্ষক আগুস্তিন মার্চেসিন ঝাঁপিয়ে হাত লাগালেও বলের গোললাইন পেরিয়ে যাওয়া ঠেকাতে



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা