বাংলাদেশ ভারত ফুটবল ম্যাচ আজ

সময় ট্রিবিউন | ৭ জুন ২০২১, ১৮:৩০

ফাইল ছবি

বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাইয়ে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত।দোহার জসিম হামাদ স্টেডিয়ামে খেলা শুরু হবে বাংলাদেশের সময় রাত ৮টায়।

ফিফার র‌্যাংকিংয়ে বাংলাদেশ ১৮৪ এবং ভারত ১০৫ নম্বরে। ৭৯ ধাপ এগিয়ে ভারত। তার পরও দুই দেশের ফুটবল ম্যাচ সব সময় হাড্ডাহাড্ডি লড়াইয়ে পরিণত হয়। 

২০১৯ সালের অক্টোবরে কলকাতার যুব ভারতী ক্রীড়াঙ্গনে বাছাইপর্বের প্রথম লেগের ম্যাচটি ড্র হয়েছিল ১-১ গোলে। প্রতি-আক্রমণনির্ভর ফুটবল খেলে প্রথমার্ধেই সাদ উদ্দিনের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ম্যাচের শেষের দিকে ডিফেন্ডার আদিল খানের গোলে সমতায় ফিরে স্বাগতিকেরা।

ফিফার র‌্যাংকিংয়ে বাংলাদেশ ১৮৪ এবং ভারত ১০৫ নম্বরে। ৭৯ ধাপ এগিয়ে ভারত। বাংলাদেশ  শেষবার ভারতকে হারিয়েছিল প্রায় ১৯ বছর আগে—২০০৩ সালে। । ভারত ও বাংলাদেশের সবশেষ তিনটি ম্যাচ ড্র হয়েছে। ভারতীয়দের চিন্তা বাড়িয়ে দিচ্ছে আরও একটি তথ্য—এ তিনটি ম্যাচেই কোনোরকমে গোল পরিশোধ করে হারের লজ্জা থেকে পরিত্রাণ পেয়েছিল ভারত।

এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলে ২ পয়েন্ট নিয়ে পাঁচ দলের পয়েন্ট টেবিলের তলানিতে বাংলাদেশ। সমানসংখ্যক ম্যাচ খেলে বাংলাদেশের চেয়ে এক পয়েন্ট বেশি নিয়ে চতুর্থ স্থানে ভারত।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা