রুপগঞ্জের বিপক্ষে সহজ জয় পেল ব্রাদার্স ইউনিয়ন

সময় ট্রিবিউন | ৩ জুন ২০২১, ১৯:২২

ছবি : ইন্টারনেট

বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগে লিজেন্ড অফ রুপগঞ্জের বিপক্ষে  সহজ জয় পেয়েছে ব্রাদার্স ইউনিয়ন। মিরপুরে ব্রাদার্স ইউনিয়ন  ৮ উইকেটে হারায় লিজেন্ডস অফ রূপগঞ্জকে।

বৃহস্পতিবার (৩ জুন) টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় লিজেন্ড অফ রূপগঞ্জ।

রূপগঞ্জের দলনেতা নাঈম ইসলামের ২৮ বলে ৩৮ ও সাব্বির রহমানের ১৮ বলে ২৩ রানের উপর ভর করে ১৯.১ ওভারে ১১১ রানেই অল আউট হয়ে যায় লিজেন্ড অফ রুপগঞ্জ।

ব্রাদার্স ইউনিয়নের হয়ে হ্যাটট্রিক করেন পেসার আলাউদ্দিন বাবু। হ্যাটট্রিক সহ ২১ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা নির্বাচিত হন আলাউদ্দিন বাবু।

১৭.৫ ওভারে প্রথম শিকার করেন মুক্তার আলীকে, এরপরের সাজঘরে পাঠান  সোহাগ গাজীকে। ১৯তম ওভারে আবার বল করতে এসে প্রথম বলেই  সামাদের উইকেট নিয়ে নিজের হ্যাটট্রিক পূরণ করেন পেসার আলাউদ্দিন বাবু।

১১২ রানের জবাবে ব্যাট করতে নেমে অধিনায়ক মিজানুরের ৫২ বলে ৭৪ ও জুনায়েদ সিদ্দিকির ১৯ বলে ২১ রানের উপর ভর করে ১৫.৩ ওভারে ২ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় তারা। 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা