বিসিবির কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ

স্পোর্টস ডেস্ক | ১৩ ফেব্রুয়ারী ২০২৪, ০৮:১৭

বিসিবির কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পূর্ব নির্ধারিত কার্যনির্বাহী পরিষদের সভা সোমবার অনুষ্ঠিত হয় মিরপুরে। দেশের ক্রিকেটের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন ছিল আজ। এদিন তিন ফরম্যাটেরের নতুন অধিনায়ক, প্রধান নির্বাচক ও নতুন কেন্দ্রীয় চুক্তির বিষয় নিয়ে আলোচনা হয়।

সভা শেষে অধিনায়ক, নির্বাচক ও ২১ সদস্যের নতুন কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করা হয়েছে বিসিবির পক্ষ থেকে। ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির তালিকায় জায়গা পাওয়া ২১ জনের কেবল পাঁচজনই রয়েছেন তিন সংস্করণে। অনুমিতভাবেই চুক্তিতে নেই তামিম ইকবালের নাম, মাহমুদউল্লাহ রিয়াদকে রাখা হয়েছে কেবল ওয়ানডেতে। এছাড়া চোটে থাকায় চুক্তিতে নেই ইবাদত হোসেন।

সোমবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের নাম ঘোষণা করা হয়। সেখানে অবশ্য খুব বেশি চমক নেই। সিনিয়র ক্রিকেটারদের মধ্যে কেবল সাকিবই আছেন তিন সংস্করণের চুক্তিতে।

তিন সংস্করণের চুক্তিতে আছেন পাঁচ ক্রিকেটার। তারা হলেন : সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত ও শরিফুল ইসলাম।

ওয়ানডে ও টি-টোয়েন্টির চুক্তিতে আছেন : তাওহিদ হৃদয়, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।

শুধু টেস্টের চুক্তিতে আছেন : মুমিনুল হক সৌরভ, তাইজুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, নাঈম হাসান ও সৈয়দ খালেদ আহমেদ।

শুধু ওয়ানডের চুক্তিতে আছেন : মাহমুদউল্লাহ রিয়াদ ও তানজিম হাসান সাকিব। 

শুধু টি-টোয়েন্টির চুক্তিতে আছেন : নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ ও শেখ মেহেদী হাসান।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা