ফের সৌদি আরবে ক্যাম্প করবে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | ৪ ফেব্রুয়ারী ২০২৪, ১৫:৪০

ফের সৌদি আরবে ক্যাম্প করবে বাংলাদেশ

গত বছর মার্চে সৌদি আরব গিয়ে প্রায় তিন সপ্তাহ কন্ডিশনিং ক্যাম্প করেছিল বাংলাদেশ ফুটবল দল। দেশের বাইরে করা নিবিড় অনুশীলনের ফলও পেয়েছিল বাংলাদেশ। সাফ চ্যাম্পিয়নশিপে সেমিফাইনাল খেলা নাকি সেই কন্ডিশনিং ক্যাম্পের ফল; এমনটা দাবি করেছিলেন কোচ ও ফুটবলাররা। আগামী মার্চে বিশ্বকাপ বাছাইয়ে ফিলিস্তিনের বিপক্ষে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ ফুটবল দল।

তার আগে সৌদি আরবে এবারো ক্যাম্প করবে বাংলাদেশ দল। রবিবার (০৪ ফেব্রুয়ারি) জাতীয় দল কমিটির সভা শেষে বিষয়টি নিশ্চিত করেছেন কাজী নাবিল আহমেদ।

আগামী ২ মার্চ সৌদি আরবের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ। ১৭ মার্চ পর্যন্ত সেখানে অবস্থান করবে দল। আল তাইফ শহরের কিং ফাহাদ স্টেডিয়ামে হবে ক্যাম্প। আগামী ২৫ ফেব্রুয়ারি দল ঘোষণা করবেন হাভিয়ের কাবরেরা। সেখানে দুইটি প্রস্তুতি ম্যাচ আয়োজনের চেষ্টা করছে ফেডারেশন। সৌদ আরবের সঙ্গে দিপাক্ষিক চুক্তি থাকায় এবারো সেখানে সব খরচ বহন করবে সৌদি ফেডারেশন।

মার্চের বিশ্বকাপ বাছাইয়ের দুইটি ম্যাচের সূচিতে পরিবর্তন এসেছে। ২১ মার্চ কিংস অ্যারেনায় হোম ম্যাচ হওয়ার কথা থাকলেও ফিলিস্তিনের অনুরোধে আগে অ্যাওয়ে ম্যাচ খেলবে বাংলাদেশ। ম্যাচটি হবে কুয়েতে। সৌদি থেকে সরাসরি কুয়েতে যাবে বাংলাদেশ দল। আর ২৬ মার্চ হবে কিংস অ্যারেনায় হোম ম্যাচ।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা