বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের ওয়ানডে দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক | ৭ ডিসেম্বর ২০২৩, ০৮:২৯

বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের ওয়ানডে দল ঘোষণা

নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয়টি চলছে মিরপুরে। এই টেস্ট শেষে নিউজিল্যান্ডের উদ্দেশ্যে একসঙ্গে উড়াল দেবে দুদল। নিউজিল্যান্ডের মাটিতে হবে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ। ওয়ানডে সিরিজের জন্য আজ দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট।

২০২৩ ওয়ানডে বিশ্বকাপে সেমিফাইনাল খেলেছিল কিউইরা। বাংলাদেশের বিপক্ষে নিজেদের মাটিতে আসন্ন ওয়ানডে সিরিজে বিশ্বকাপ দলে খেলা ১০ জনই নেই।

বিশ্রামে নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন। বিশ্রামে থাকা বাকিরা হলেন টিম সাউদি, ড্যারিল মিচেল, মিচেল স্যান্টনার, গ্লেন ফিলিপস ও ডেভন কনওয়ে। চোটের কারণে বিবেচনা করা হয়নি ম্যাট হেনরি, লোকি ফার্গুসন, জিমি নিশামকে। আর নিজেকে সরিয়ে নিয়েছেন ট্রেন্ট বোল্ট।

১৪ জনের দলে ভারত বিশ্বকাপে খেলা মাত্র পাঁচ ক্রিকেটার আছেন। দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন নিউজিল্যান্ডের তিন ক্রিকেটার। তারা হলেন আদি আশোক, জস ক্লার্কসন ও উইল ও'রুরকে। আদি আশোক খেলবেন দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে।

বাংলাদেশের সঙ্গে চলমান টেস্ট স্কোয়াডে থাকা ইস সোধি খেলবেন শুধু প্রথম ওয়ানডে।

আগামী ১৭ ডিসেম্বর নেলসনে প্রথম ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে। এরপর ২০ ও ২৪ ডিসেম্বর হবে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে ম্যাচ।

নিউজিল্যান্ডের ওয়ানডে দল

টম ল্যাথাম (অধিনায়ক), আদি আশোক (ম্যাচ ২, ৩), ফিন অ্যালেন, টম ব্লান্ডেল, মার্ক চাপম্যান, জস ক্লার্কসন, জ্যাকব ডাফি, কাইল জেমিসন, অ্যাডাম মিলনে, হেনরি নিকোলস, উইল ও'রুরকে, রাচিন রবীন্দ্র, ইশ সোধি, উইল ইয়ং।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা