টি-টোয়েন্টি বিশ্বকাপ নিশ্চিত করল নামিবিয়া

স্পোর্টস ডেস্ক | ২৯ নভেম্বর ২০২৩, ০৮:৪৭

টি-টোয়েন্টি বিশ্বকাপ নিশ্চিত করল নামিবিয়া

টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বশেষ দুই আসরে মূল পর্বে খেলেছে নামিবিয়া। গত আসরে তো শ্রীলঙ্কাকে হারিয়ে চমকও দিয়েছিল তারা। তবে আগামী আসরে খেলতে হলে বাছাই পর্ব পেরিয়েই আসতে হতো তাদের। সেই বাধা সহজেই পেরিয়েছে নামিবিয়া। আজ তানজানিয়াকে ৫৮ রানে হারিয়ে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ নিশ্চিত করেছে তারা।

মঙ্গলবার (২৮ নভেম্বর) উইন্ডহোকের ওয়ান্ডারার্স ক্রিকেট মাঠে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৭ রান সংগ্রহ করে নামিবিয়া। জবাবে খেলতে নেমে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৯৯ রানের বেশি তুলতে পারেনি তানজানিয়া।

 

প্রথমে ব্যাটিংয়ে নেমে দুই ওপেনার মাইকেল ফন লিঙ্গেন ও নিকোলাস ডেভিনের ব্যাটে ভালো শুরু পায় নামিবিয়া। ২৫ রান করে ডেভিন সাজঘরে ফিরলে ভাঙে ৩৭ রানের উদ্বোধনী জুটি। এরপর জেরার্ড এরাসমাসকে সঙ্গে নিয়ে দ্বিতীয় উইকেটে ৪০ রানের জুটি গড়েন লিঙ্গেন। অধিনায়কের ব্যাট থেকে এসেছে ২১ রান। আর লিঙ্গেন ফিরেছেন ৩০ রান করে।

টপ অর্ডার ব্যাটারদের দারুণ শুরুর পর রান পেয়েছেন জেজে স্মিথও। এই মিডল অর্ডার ব্যাটার অপরাজিত ছিলেন ২৫ বলে ৪০ রান করে। শেষদিকে জন নিকোলের ছোট্ট ক্যামিওতে দেড়শো ছাড়ায় তাদের সংগ্রহ।

১৫৮ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারায় তানজানিয়া। ব্যাটারদের এমন আসা-যাওয়ার মাঝে একমাত্র ব্যতিক্রম ছিলেন আমাল রাজিভান। তিনি শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৪৫ বলে ৪১ রান করে।

এই জয়ে আফ্রিকা অঞ্চল থেকে প্রথম দল হিসেবে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট কাটল নামিবিয়া। ৫ ম্যাচে ৫ জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে তারা। আর ৪ ম্যাচ থেকে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের চারে আছে জিম্বাবুয়ে। ফলে বিশ্বকাপের মূল পর্বে খেলা তাদের জন্য অনেকটাই কঠিন হয়ে গেল। এই অঞ্চল থেকে ৭ দলের মধ্যে শীর্ষ ২ দল সুযোগ পাবে মূল পর্বে খেলার।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
    সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
  1. ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
    ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা