এশিয়ার সেরা আট তারকার তালিকায় বালাদেশের মোরসালিন

স্পোর্টস ডেস্ক | ২৫ নভেম্বর ২০২৩, ২১:৩১

এশিয়ার সেরা আট তারকার তালিকায় বালাদেশের মোরসালিন

এশিয়ার সেরা আট তারকার তালিকায় ঠাঁই করে নিয়েছেন বালাদেশের ফরোয়ার্ড শেখ মোরসালিন। বিশ্বকাপ বাছাইয়ে লেবাননের বিপক্ষে তার দারুণ গোলের স্বীকৃতি দিয়েছে এশিয়ান ফুটবল কনফেডারেশন।

বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাই পর্বে র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ থেকে ৭৯ ধাপ এগিয়ে থাকা লেবাননের বিপক্ষে হোম ম্যাচে দুর্দান্ত এক গোল করে শিরোনাম হয়েছেন মোরসালিন।

বাংলাদেশের এই স্ট্রাইকারের কীর্তি এএফসির ওয়েবসাইটে দারুণভাবে আলোচিত হয়েছে। মাত্রই এক বছর আগে জাতীয় দলে অভিষেক। এরইমাঝে বাংলাদেশের ফুটবলে বিশেষ অবস্থান করে নিয়েছেন এই তরুন ফরোয়ার্ড। আক্রমণভাগে গোলস্কোরিং দক্ষতার সাথে অ্যাসিস্ট করে এশিয়ার ফুটবল বোদ্ধাদের নজর কেড়েছেন।

তার দারুণ এক গোলেই বিশ্বকাপ এবং এশিয়ান কাপের বাছাইয়ে দ্বিতীয় র্বে পিছিয়ে পড়েও লেবাননের বিপক্ষে স্বস্তির ড্র করেছে বাংলাদেশ। এশিয়ান অঞ্চলের সেরা আট তারকার তালিকায় মোরসালিন আছেন দক্ষিণ কোরিয়ার হিউয়েন মিন সন, অস্ট্রেলিয়ার হ্যারি সাউটার, ইরানের মেহদি তারেমির মত মহাদেশের সেরা তারকাদের সাথে।


বসুন্ধরা কিংসের এই তরুণ তুর্কি এই বছর সাফ চ্যাম্পিয়নশিপে দুই গোল আর এক অ্যাসিস্ট করে দলকে সেমিফাইনালে উঠতে সাহায্য করেছেন। তার এই কৃতিত্বকে স্মরণ করে এএফসি তাদের ওয়েবসাইটে মোরসালিনকে দারুন প্রতিভাবান এক তরুণ ফুটবলার হিসেবে উল্লেখ করেছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর