বিশ্বকাপ ট্রফি পায়ের নিচে রাখায় মার্শের বিরুদ্ধে ভারতে মামলা

স্পোর্টস ডেস্ক | ২৪ নভেম্বর ২০২৩, ২০:২৪

বিশ্বকাপ ট্রফি পায়ের নিচে রাখায় মার্শের বিরুদ্ধে ভারতে মামলা

এতদিন সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের একাংশের তোপের মুখে পড়েছিলেন মিচেল মার্শ। এবার আইনি জটিলতায় পড়লেন অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার। তার বিরুদ্ধে মামলা করেছেন পণ্ডিত কেশব দেব নামে ভারতের উত্তর প্রদেশ রাজ্যের আলিগড় শহরের এক বাসিন্দা।

বিশ্বকাপ ট্রফিতে পা রাখায় ভারতীয় সমর্থকদের ভাবাবেগে আঘাত লেগেছে দাবি করে দিল্লি গেট থানায় করা অভিযোগপত্রে বলা হয়, অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সের হাতে বিশ্বকাপ তুলে দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু সেই ট্রফিতে মার্শ পা তুলে থাকার ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক। মানুষের ভাবাবেগে আঘাত লেগেছে। ভারত এবং ১৪০ কোটি ভারতবাসীর অপমান করা হয়েছে। তাই সেটা অপরাধের আওতায় পড়ে।

এছাড়াও মার্শকে ভারতে পেশাদার ক্রিকেটে নিষিদ্ধ করার দাবি জানিয়ে পণ্ডিত কেশব এই অভিযোগের একটি অনুলিপি দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছেও পাঠিয়েছেন।

উল্লেখ্য, বিশ্বকাপের পর পরই ট্রফিতে পা তুলে মার্শের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। ছবিতে দেখা যায, ট্রফি মেঝেতে রেখে তার ওপর দুই পা তুলে রেখেছেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
    সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
  1. ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
    ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা