কন্যা সন্তানের বাবা হলেন লিটন কুমার দাস

স্পোর্টস ডেস্ক | ১৭ নভেম্বর ২০২৩, ০৮:৩৯

কন্যা সন্তানের বাবা হলেন লিটন কুমার দাস

কন্যা সন্তানের বাবা হয়েছেন জাতীয় দলের উইকেটরক্ষক ব্যাটার লিটন কুমার দাস। বৃহস্পতিবার (১৬ নভেম্বর)ফেসবুকে এক পোস্টের মাধ্যমে জানিয়েছেন লিটন নিজেই।

ফেসবুকে লিটন লেখেন, সকাল ৯.২৭ মিনিটে আমাদের ছোট রাজকন্যার আগমন হয়েছে। মা এবং শিশু সুস্থ আছে। আমাদের জন্য দোয়া করবেন।

এর আগে স্ত্রীর পাশে থাকতে জাতীয় দলের আসন্ন সিরিজ থেকে লিটন ছুটি চান বলে জানা গিয়েছিল। নিউজিল্যান্ডের সঙ্গে আগামী ২১ নভেম্বর থেকে ঘরের মাঠে টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। যেখানে সাকিব আল হাসান না থাকায় টেস্ট সিরিজে অধিনায়কের দায়িত্ব পেতে যাচ্ছিলেন লিটনই। এরপরই শোনা যায় তার ছুটি চাওয়ার কথা।

বিশ্বকাপে ব্যর্থতার জন্য রীতিমতো কাঠগড়ায় এখন বাংলাদেশ ক্রিকেট দল। সেই হতাশা ভুলে কিউই সিরিজ দিয়ে নতুন করে শুরু করে চায় লিটনরা। তার জন্যনিউজিল্যান্ডের বিপক্ষে দল গোছানো নিয়ে তোড়জোড় চলছে। এর আগে কাঁধের ইনজুরির কারণে এই সিরিজ থেকে ছিটকে গিয়েছেন পেসার তাসকিন আহমেদ। বিশ্বকাপ শেষে এবার বিশ্রামে থাকবেন টাইগার এই পেসার। মূলত মাসেল টিয়ারের সমস্যায় ভুগছেন তাসকিন। তাই ঝুঁকি না নিতেই আসন্ন টেস্ট সিরিজে বিশ্রাম নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এছাড়া দলে নেই চোটে থাকা এবাদত হোসাইন ও নিয়মিত অধিনায়ক সাকিব।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
    সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
  1. ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
    ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা