নিউজিল্যান্ডের বিপক্ষে দাপুটে জয় দক্ষিণ আফ্রিকার

স্পোর্টস ডেস্ক | ২ নভেম্বর ২০২৩, ০৯:৪৫

নিউজিল্যান্ডের বিপক্ষে দাপুটে জয় দক্ষিণ আফ্রিকার

বিশ্বকাপে দারুণ ছন্দে রয়েছে দক্ষিণ আফ্রিকা। ৬ ম্যাচের ৫টিতেই জয় পেয়েছিল তারা। এবার আরও এক দুর্দান্ত জয় পেলো প্রোটিয়ারা। নিজেদের সপ্তম ম্যাচে নিউজিল্যান্ডকে ১৯০ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা।

বুধবার (১ নভেম্বর) পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিংয়ে পাঠান কিউই অধিনায়ক টম লাথাম। প্রথমে ব্যাট করে কুইন্টন ডি কক ও ভ্যান ডার ডুসেনের জোড়া সেঞ্চুরিতে ৫০ ওভারে ৩ উইকেট হারিয়ে ৩৫৭ রানের বিশাল সংগ্রহ পায় প্রোটয়ারা। ডি কক ১১৬ বলে ১১৪ ও ডুসেন ১১৮ বলে ১৩৩ রান করেন।

৩৫৮ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় নিউজিল্যান্ড। দলীয় ৮ রানে ৬ বলে ২ রান করে আউট হন ডেভন কনওয়ে। এরপর রাচিন রবিন্দ্রকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন উইল ইয়োং।

তবে ব্যর্থ হন তারা। দলীয় ৪৫ রানে ১৬ বলে ৯ রান করে আউট হন রাচিন। তার বিদায়ের পর পরই সাজঘরে ফিরে যান ইয়োং। দলীয় ৫৬ রানে ৩৭ বলে ৩৩ রান করেন তিনি।

এরপর চাপ সামাল দিতে ব্যর্থ হন অধিনায়ক টম লাথাম ও ড্যারিল মিচেল। দলীয় ৬৭ রানে ১৫ বলে ৪ রান করে লাথাম ও দলীয় ৯০ রানে ৩০ বলে ২৪ রান করে মিচেল আউট হন।

এরপর ২০ রান তুলতেই আরও ৩ উইকেট হারিয়ে ম্যাচ থেকে একেবারে ছিটকে যায় নিউজিল্যান্ড। এরপর দলীয় ১৩৩ রানে ৯ রান করে আউট হন ট্রেন্ট বোল্ট।

শেষ দিকে একাই লড়াই করে ফিফটি তুলে নেন গ্লেন ফিলিপস। ৫০ বলে ৬০ রান করে তিনি আউট হলে ৩৫ ওভার ৩ বলে ১৬৭ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। দক্ষিণ আফ্রিকার পক্ষে কেশভ মহারাজ ৪টি ও মার্কো জানসেন নেন ৩টি উইকেট।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা