মেসি নৈপুণ্যে পেরুকে হারালো বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক | ১৮ অক্টোবর ২০২৩, ১১:০০

মেসি নৈপুণ্যে পেরুকে হারালো বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা

২০২৬ বিশ্বকাপ বাছাই পর্বে আজ পেরুর বিপক্ষে শুরুর একাদশে লিওনেল মেসিকে রেখেছিলেন কোচ লিওনেল স্কালোনি। এদিন মেসি খেললেন আর দলকে সহজ জয় এনে দিলেন। প্রতিপক্ষের মাঠে শুরু থেকে আধিপত্য ধরে খেলতে থাকেন লা পুলগারা। তবে ম্যাচের বয়েস বাড়তেই আক্রমণ-পাল্টা আক্রমণে দারুণ জমে ওঠে উভয় দলের খেলা। যেখানে ২৯তম মিনিটে এগিয়ে যেতে পারত পেরু।

উল্টো তিন মিনিট ব্যবধানে ম্যাচের ৩২ মিনিটে এগিয়ে যায় আর্জেন্টিনা। নিকোলাস গঞ্জালেসের বাড়ানো বলে বক্সের ডান দিক থেকে বাম পায়ে শটে লক্ষ্যভেদ করেন আর্জেন্টাইন তারকা মেসি। ৪২ মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে
গোল করে ব‍্যবধান দ্বিগুণ করেন আর্জেন্টিনা অধিনায়ক। পেরুর এক ভুল পাস থেকে বল পেয়ে যায় আর্জেন্টিনা।

কাউন্টার অ্যাটাকে এনজো ফার্নান্দেসের পাস পেয়ে নিখুঁত শটে বল জালে পাঠান লা পুলগা। প্রথমার্ধের বাকি সময়ে আর গোলের দেখা না হলে ২-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় লিওনেল স্কালোনির শিষ্যরা।

বিরতি থেকে এসে দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনার শিবিরে চাপ বাড়াতে থাকে স্বাগতিক পেরু। বেশকিছু আক্রমণও চালিয়েছে, তবে গোলের দেখা মেলেনি। পরে নিজেদের গুছিয়ে নিয়ে ফের মাঝমাঠের নিয়ন্ত্রণ নেয় আর্জেন্টিনা। ৫৭তম মিনিটে জালে বলও পাঠায় তারা। তবে ভিএআর অফসাইডের বাঁশি বাজান রেফারি। ফলে হ‍্যাটট্রিকের না পাওয়া আফসোসে পুড়তে হয় মেসির।

ম্যাচের বাকি সময় আরও আক্রমন চালালেও গোলের দেখা মেলেনি লা পুলগাদের। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে লিওনেল স্কালোনির শিষ্যরা।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
    সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
  1. ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
    ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা