সময়ের আগেই ঢাকায় শ্রীলঙ্কার ক্রিকেট দল

সময় ট্রিবিউন | ১৬ মে ২০২১, ১৯:০০

ছবি: ইন্টারনেট

নির্ধারিত সময়ের আগেই ঢাকায় পৌঁছেছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। সূচী অনুযায়ী বাংলাদেশ সময় রোববার সকাল পৌনে নয়টায় ঢাকার আসার কথা ছিল লঙ্কানদের। কিন্তু তার আধাঘন্টা আগে সকাল ৮টা ১৫ মিনিটে শ্রীলঙ্কা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল বিমানবন্দরে পা রেখেছেন কুশল পেরেরার দল। সেখান থেকে সরাসরি হোটেল সোনারগাঁওয়ে চলে গেছেন তারা।

খবরটি নিশ্চিত করেছেন ক্রিকেট সংশ্লিষ্টদের বিমানবন্দরে বিদায় বা অভ্যর্থনা জানানোর দায়িত্বে যিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে সবসময় উপস্থিত থাকেন, সেই ওয়াসিম খান।এখন তিন দিন কোয়ারেন্টিইন করতে হবে লঙ্কানদের। ১৬ মে থেকে ১৮ মে পর্যন্ত হোটেল সোনারগাঁওয়েই চলবে এই কোয়ারেন্টাইন পর্ব। এর মধ্যে হবে দুইবার করোনা টেস্ট। তাতে উত্তীর্ণ হতে পারলে ১৯ মে থেকে অনুশীলনের সুযোগ পাবে কুশল পেরেরার দল।

২১ মে সাভারের বিকেএসপিতে নিজেদের মধ্যেই দুই ভাগ হয়ে একটি একদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে শ্রীলঙ্কা। ২২ মে অনুশীলনের পর ২৩ মে থেকে মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু ওয়ানডে সিরিজ।পরের দুটি ম্যাচ ২৫ ও ২৮ মে। তিনটি ম্যাচই হবে দিবারাত্রির, সব কটিরই ভেন্যু মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম। সিরিজ শেষ করে ২৯ মে ঢাকায় ছাড়বে লঙ্কান দল।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
    সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
  1. ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
    ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা