ঢাকায় আসছেন আর্জেন্টিনার মার্টিনেজ

সময় ট্রিবিউন ডেস্ক | ২১ মে ২০২৩, ২১:৫০

সংগৃহীত
কাতার বিশ্বকাপে শিরোপা জিতে ৩৬ বছর অপেক্ষার অবসান ঘটিয়েছে আর্জেন্টিনা। আর্জেন্টাইনদের বিশ্বকাপ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের। 
 
বাজপাখি খ্যাত মার্টিনেজ এবার বাংলাদেশি ভক্তদের জন্য আগামী ৩ জুলাই ঢাকায় পা রাখতে যাচ্ছেন।
 
আর্জেন্টিনার গোলপোস্টের অতন্দ্র প্রহরীকে শুধু কলকাতায় আনার জন্যই যোগাযোগ করেছিলেন সেখানকার ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত। কিন্তু কলকাতা যাওয়ার আগে ঢাকায় আসার কথা নিজে থেকেই জানিয়েছেন বিশ্বকাপজয়ী এই তারকা। বাংলাদেশি ভক্তদের কথা বিবেচনা করে মার্টিনেজ এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন কলকাতার ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই জানিয়েছেন কলকাতার এই ক্রীড়া উদ্যোক্তা।
 
শতদ্রু দত্ত জানান, আমি মার্টিনেজের সঙ্গে কেবল ভারতে আসার বিষয়ে কথা বলেছিলাম। তবে ও নিজের থেকে বাংলাদেশে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছে। আমাকে বলেছে, আমি বাংলাদেশেও যেতে চাই। ওখানে আমার ও আর্জেন্টিনার অনেক সমর্থক রয়েছে।
 
আগামী ৪ ও ৫ জুলাই ভারত সফর করবেন আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। তার আগে ৩ জুলাই ভোরে মার্টিনেজ ঢাকায় নামবেন। সেই দিনটা ঢাকায় থেকে পরদিন সকালে যাবেন কলকাতায়।
 
ইতোমধ্যে আর্জেন্টাইন গোলরক্ষকে ঢাকায় আনার জন্য আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়েছে। বাংলাদেশে বিভিন্ন স্পনসর প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করতে শুরু করেছেন শতদ্রু দত্ত।
 
এসটি/এসকে


আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা