সাকিবকে আর্জেন্টিনার জার্সি উপহার

সময় ট্রিবিউন ডেস্ক | ৩১ মার্চ ২০২৩, ২২:৪৮

সংগৃহীত
বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় তারকার কাছে এলো আর্জেন্টিনা থেকে উপহার। সাকিব আল হাসানকে আর্জেন্টিনা ক্রিকেট দলের জার্সি উপহার পাঠিয়েছেন দেশটির জাতীয় ক্রিকেট দলের পুরুষ অধিনায়ক হার্নাল ফিনাল ও নারী অধিনায়ক অ্যালিসন স্টকস। 
 
আজ শুক্রবার (৩১ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আইরিশদের বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে টস শেষে ফেরার পথে সাকিবের হাতে সেই জার্সি বুঝিয়ে দেন আইরিশ ধারাভাষ্যকার অ্যান্ড্রু লেওনার্ড। 
 
এমনিতে সাকিব আর্জেন্টিনা দল ও লিওনেল মেসির পাড় ভক্ত। আর্জেন্টিনা বিশ্বকাপ জেতার পর রাতে গাড়ি নিয়ে উদযাপন করতে নেমে গিয়েছিলেন টাইগারদের টি-টোয়েন্টি অধিনায়ক। বাংলাদেশ দলের অনুশীলনেও সাকিবকে আর্জেন্টিনার জার্সি পরে নামতে দেখা গেছে তখন।
 
এক ফুটবলের সূত্র ধরে আর্জেন্টিনার সঙ্গে বাংলাদেশের এখন ‘ভাই-ভাই’ সম্পর্ক। মেসির আর্জেন্টিনা জিতলে যেমন বাংলাদেশে উৎসব হয়, বাংলাদেশের যে কোনো জয়ও উদযাপন করেন আর্জেন্টাইনরা।
 
বাংলাদেশের ক্রিকেট ম্যাচও যে আর্জেন্টাইনরা এখন ফলো করেন, সেটি বোঝা যায় টাইগারদের সাফল্যের কোনো খবরে। ফেসবুক টুইটারসহ সামাজিক যোগাযোগমাধ্যমের সব জায়গায়ই দেখা যায়, বাংলাদেশের জয়ে উল্লাস প্রকাশ করছেন আর্জেন্টাইনরা।
 
এসটি/এসকে


আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা