১০ উইকেটে বাংলাদেশের রেকর্ড গড়া সিরিজ জয়

সময় ট্রিবিউন ডেস্ক | ২৪ মার্চ ২০২৩, ০০:৪১

সংগৃহীত

ওয়ানডেতে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো কোনো ম্যাচে ১০ উইকেটে ও ২২১ বল বাকি রেখে জিতেছে বাংলাদেশ। শুরুতে ব্যাট করতে নেমে বাংলাদেশের পেসারদের দাপটে ১০১ রনেই গুটিয়ে যায় সফরকারী আয়ারল্যান্ড। এতে ক্যারিয়ারে প্রথমবারের মত এক ম্যাচে পাঁচ উইকেট নেন হাসান মাহমুদ।  

আজ বৃহস্পতিবার (২৩ মার্চ) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন আইরিশ অধিনায়ক অ্যান্ডি বালবার্নি।

১০১ রানের টার্গেট ভাংতে নামেন বাংলাদেশের দুই ওপেনার। এতে লিটনের পঞ্চাশ ও জুটির শত রানে ম্যাচ জিতে যায় বাংলাদেশ। ম্যাথু হামফ্রেজের ফুল লেংথের ডেলিভারি সুইপ করে বাউন্ডারিতে পাঠালেন লিটন দাস। পৌছে গেলেন ব্যক্তিগত পঞ্চাশে। একই সঙ্গে পূরণ করলেন তামিম ইকবালের সঙ্গে উদ্বোধনী জুটির একশ রান।

পাওয়ার প্লেতে বাংলাদেশের ৮১ রান আসে। তামিম ইকবাল ও লিটন দাসের উদ্বোধনী জুটিতে বড় জয়ের সুবাস পায় বাংলাদেশ। ১০২ রানের লক্ষ্যে ঝড়ো ব্যাটিংয়ে প্রথম পাওয়ার প্লেতে ৮১ রান তুলে ফেলেন দুই ওপেনার। 

ওয়ানডে ক্যারিয়ারের নবম ফিফটি করতে স্রেফ ৩৭ বল খেলেছেন লিটন, মেরেছেন ১০টি চার। ১৩ ওভারে বাংলাদেশের সংগ্রহ কোনো উইকেট না হারিয়ে ১০১ রান। তামিম অপরাজিত ৪০ রানে। জয়ের প্রয়োজন স্রেফ ১ রান। পরে ২২১ বল বাকি রেখে উইকেট না হারিয়ে জিতে যায় বাংলাদেশ।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা