বোলার র‍্যাংকিংয়ে ৫, অলরাউন্ডারে শীর্ষে সাকিব

সময় ট্রিবিউন ডেস্ক | ৯ মার্চ ২০২৩, ০৩:৩৮

সংগৃহীত
গেল সিরিজে ইংল্যান্ডের বিপক্ষে ব্যাড-বল হাতে দুর্দান্ত খেলেছে সাকিব আল হাসান। শেষ ম্যাচে তারই সুবাধে হোয়াইটওয়াশ থেকে রক্ষা পেয়েছে টাইগাররা। তিন ম্যাচের সিরিজে সাকিবের শিকার ৬ উইকেট। এমন পারফরমের সুবাদে বড় সুখবরই পেয়েছেন সাকিব। ওয়ানডে বোলারদের র‍্যাংকিংয়ে তিন ধাপ এগিয়ে পাঁচ নম্বরে উঠে এসেছেন তিনি। ওয়ানডে অলরাউন্ডারের তালিকাতেও শীর্ষে আছেন সাকিব।    
 
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে একটি করে উইকেট নিয়েছিলেন সাকিব। তবে শেষ ম্যাচে ইংলিশদের ৪ উইকেট শিকার করেন তিনি। একই ম্যাচে ব্যাট হাতে করেছেন ৭৫ রান। সিরিজে দুই ফিফটির সুবাদের ব্যাটারদের র‍্যাংকিংয়ে ৫ ধাপ এগিয়েছেন সাকিব। ব্যাটিংয়ে বর্তমানে সাকিবের অবস্থান ২৭তম। 
 
এছাড়া সিরিজের শেষ ম্যাচে বেশ কয়েকটি রেকর্ডও গড়েছেন টাইগার এই তারকা ক্রিকেটার। ক্যারিয়ারে ৪ বার ওয়ানডেতে একই ম্যাচে ব্যাট হাতে হাঁফসেঞ্চুরির পাশাপাশি বল হাতে চার উইকেট নিয়েছেন সাকিব। সাকিবের পরেই আছেন শহীদ আফ্রিদি এবং ক্রিস গেইল।
 


আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব