শেষ ম্যাচে ইংলিশদের ২৪৭ রানের টার্গেট বাংলাদেশের

সময় ট্রিবিউন ডেস্ক | ৭ মার্চ ২০২৩, ০৩:০৩

সংগৃহীত

তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস জিতে ব্যাট করতে নেমে ২৪৬ রানে অলআউট হয় বাংলাদেশ ক্রিকেট দল। প্রথম দুই ম্যাচে হেরে হোয়াইটওয়াশ এড়ানোই লক্ষ্য এবার। এতে করে ইংল্যান্ডকে ২৪৭ রানের টার্গেট দিয়েছে তামিম ইকবালের দল।

আজ সোমবার (৬ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ৪৮.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে বাংলাদেশের ইনিংস থামে ২৪৬ রানে।দলের হয়ে সর্বোচ্চ ৭৫ রান করেন সাকিব, দ্বিতীয় সর্বোচ্চ মুশফিকের ৭০ রান। এছাড়া ফিফটির দেখা পেয়েছেন নাজমুল হোসেন শান্ত।

ইংল্যান্ডের পক্ষে ৩ উইকেট তুলে নেন জফরা আর্চার। দুটি করে উইকেট পেয়েছেন আদিল রশিদ ও স্যাম কারান।

ম্যাচে তাসকিন আহমেদের জায়গায় ইবাদত হোসেনকে পরিবর্তন করে মাঠে নামে টাইগাররা। ইংলিশদের হয়ে অভিষেক হয় রেহান আহমেদের। এই লেগ স্পিনারের সঙ্গে একাদশে ফেরেন জোফরা আর্চার ও ক্রিস ওকস। ফলে জায়গা ছেড়ে দিতে হয় মার্ক উড, সাকিব মাহমুদ ও উইল জ্যাকসকে। ১৮ বছর ২০৫ দিনে ওয়ানডে অভিষিক্ত হয়ে ইতিহাস গড়েন রেহান আহমেদ। ইংল্যান্ডের সর্বকনিষ্ঠ ওয়ানডে ক্রিকেটার হিসেবে নাম লেখান তিনি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা