রোমাঞ্চকর ম্যাচে ভারতে জয়

আফিফ আইমান | ২৯ আগষ্ট ২০২২, ২০:৪১

সংগৃহীত

দুবাইয়ে রোববার (২৯ আগস্ট) এশিয়া কাপের ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ব্যাট করতে নেমে ১৪৮ রানের লক্ষ্য দেয় পাকিস্তান। জবাবে ব্যাট করতে নেমে ১৯ ওভার ৪ বলে ৫ উইকেটে জয় নিশ্চিত করে ভারত।

এশিয়া কাপের আগে বেশিরভাগ মানদণ্ডেই এগিয়ে ছিলো ভারত। ঐতিহাসিকভাবে টি-টোয়েন্টিতে ভারতের চেয়ে যোজন যোজন পিছিয়ে পাকিস্তান।

ভারতের জন্য ম্যাচটি ছিল গত বিশ্বকাপের প্রতিশোধের। পাকিস্তানকে ১৪৭ রানে আটকে দেওয়ার পর সেটির অনেকটাই করে রেখেছিল তারা। তবে নাসিম শাহ, হারিস রউফদের গতিতে এক সময় চাপে পড়ে তারা। বিরাট কোহলির ৩৪ বলে ৩৫ রানের ইনিংসের পর ভারতকে পথে রাখেন জাদেজা। তবে ভারতকে এগিয়ে নেওয়ার মূল কৃতিত্বটা পান্ডিয়ারই।

১৯তম ওভারে হারিস রউফকে তিন চারের পর শেষ ওভারে নেওয়াজকে মারা ওই ছক্কার পর পান্ডিয়া অপরাজিত থাকেন ১৭ বলে ৩৩ রানে। এর আগে বোলিংয়ে তিনি নিয়েছেন ৩ উইকেট।

দুবাইয়ে শেষ পর্যন্ত রাতটা তাই পান্ডিয়ারই। পাকিস্তান লড়াই করেছে, তবে পেরোতে পারেনি শেষ পর্যন্ত।

ক্রিকেটের ক্ষুদ্রতম এই ফরম্যাটে দুই দল এখন পর্যন্ত ৯ বার মুখোমুখি হয়েছে, যার মধ্যে মাত্র দু’বার জয়ের দেখা পেয়েছে পাকিস্তান, ছয়বারই ম্যাচ শেষে হাসি ছিল ভারতীয়দের মুখে। অপর ম্যাচটি টাই।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা