পিএসজিকে হারিয়ে ফাইনালে ম্যানচেষ্টার সিটি

স্পোর্টস ডেস্ক | ৫ মে ২০২১, ০৯:৩৪

ছবিঃ সংগৃহীত

পিএসজিকে বিদায় করে প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠল ইংলিশ ক্লাব ম্যানচেষ্টার সিটি।

মঙ্গলবার রাতে সেমিফাইনালের দ্বিতীয় লেগে নিজেদের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে ২-০ গোলে জিতেছে ম্যান সিটি। আগের খেলায় পিএসজিকে তাদের মাঠে ২-১ গোলে হারিয়েছিল তারা। ফলে দুই লেগ মিলিয়ে ৪-১ ব্যবধানে জিতে শিরোপার মঞ্চে জায়গা করে নিয়েছে ম্যানচেস্টারের দলটি। প্রথমবারের মতো সিটিজেনরা উঠে গেলো ইউরোপ সেরার লড়াইয়ের ফাইনালে। আর স্প্যানিশ কোচ পেপ গার্দিওয়ালা দশ বছর পরে তার দলকে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে তোলার চ্যালেঞ্জ জয় করলেন।

গত আসরের ফাইনালিস্ট পিএসজি প্রতিপক্ষের মাঠে শুরুতে ছিল উজ্জীবিত। ম্যাচের ১১ মিনিটে তুষার জমা মাঠে তেমনই এক কাউন্টার অ্যাটাক থেকে গোল করে দলকে এগিয়ে নেন রিয়াদ মাহরেজ। দ্বিতীয়ার্ধের ৬৩ মিনিটেও তিনি গোল করেন। ইনজুরির কারণে এ ম্যাচে ছিলেন না কিলিয়ান এমবাপ্পে। ওদিকে ম্যাচের ৭১ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ডি মারিয়া

আগামী ২৯ মে ইস্তাম্বুলে মাঠে গড়াবে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল। ওই ম্যাচে ম্যানসিটির প্রতিপক্ষ কারা হবে তা জানা যাবে আগামীকাল (৬ মে)। চেলসির মাঠে সেমিফাইনালের দ্বিতীয় লেগে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা