আইপিএল স্থগিত হওয়ায় আড়াই হাজার কোটি টাকা ক্ষতির মুখে বিসিসিআই

স্পোর্টস ডেস্ক | ৫ মে ২০২১, ০৬:৫৮

ছবিঃ সংগৃহীত

অনির্দিষ্ট কালের জন্য স্থগিত আইপিএল। খেলা স্থগিত হয়ে যাওয়ায় বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়তে হল ভারতীয় ক্রিকেট বোর্ডকে। এই আর্থিক ক্ষতির পরিমাণ ২,০০০ কোটি থেকে ২,৫০০ কোটি টাকা।

এই বিপুল ক্ষতির মূল কারণ সম্প্রচারকারী সংস্থা ও বিজ্ঞাপনদাতাদের থেকে কম টাকা পাবে বোর্ড। এই দুটি জায়গা থেকেই ১৬৯০ কোটি টাকা ক্ষতির মুখে পড়তে চলেছে বোর্ড। মূল বিজ্ঞাপনদাতার থেকে বছরে ৪৪০ কোটি টাকা পাওয়ার কথা বোর্ডের। কিন্তু এই বছর এর অর্ধেক বা তারও কম টাকা পাবে বিসিসিআই।

সম্প্রচারকারী সংস্থার কাছ থেকে বছরে ৩২৬৯.৪ কোটি টাকা পাওয়ার কথা বোর্ডের। কিন্তু এবার আইপিএল-এ ৬০টি ম্যাচ না হওয়ায় অনেক কম টাকা পাবে বোর্ড।

বিসিসিআইয়ের প্রবীণ এক কর্তা বলেন, ‘‘আইপিএল মাঝপথে বন্ধ হওয়ায় আমরা ২,০০০ থেকে ২,৫০০ কোটি টাকা ক্ষতির মুখে পড়লাম। তবে এর পরিমাণ আরও বেশি হতে পারে। এখনই সঠিক পরিমান বলা যাবে না। কারণ ঠিক কত টাকা পাওয়া যাবে, তা এখনই বলা সম্ভব নয়।’’



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা