জোকোভিচের ১৮

স্পোর্টস ডেস্ক | ১৬ মার্চ ২০২১, ০৬:৫৪

ছবিঃ ইন্টারনেট

অস্ট্রেলিয়ান ওপেনকে নিজেরই বানিয়ে নিয়েছেন নোভাক জোকোভিচ। ফাইনালে উঠবেন, আর শিরোপা জিতবেন না- মেলবোর্ন পার্কে কখনও এমনটা হয়নি। এবারও এর ব্যতিক্রম হয়নি।

অস্ট্রেলিয়ার মেলবোর্নের রড লেভার অ্যারেনায় রোববার ফাইনালে প্রথম সেটে কিছুটা প্রতিরোধ গড়ে তুললেও পরের দুই সেটে দাঁড়াতেই পারলেন না দানিল মেদভেদেভ। চতুর্থ বাছাই এই রাশিয়ানকে সরাসরি সেটে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের ছেলেদের এককে শিরোপা ধরে রেখেছেন র‌্যাঙ্কিংয়ের শীর্ষ খেলোয়াড় জোকোভিচ।

ফাইনালে ৭-৫, ৬-২, ৬-২ গেমে জেতেন ৩৩ বছর বয়সী এই সার্বিয়ান। প্রতিযোগিতায় এটি তার টানা তৃতীয় ও সব মিলিয়ে নবম শিরোপা।

ছেলেদের এককে সবচেয়ে বেশি ২০টি করে গ্র্যান্ড স্ল্যাম জেতা রজার ফেদেরার ও রাফায়েল নাদালের রেকর্ড স্পর্শের দিকে আরেক ধাপ এগিয়ে গেলেন নোভাক জোকোভিচ। জিতলেন অষ্টাদশ শিরোপা।

এদিন জোকোভিচ ছিলেন আত্মবিশ্বাসী ও দৃঢ়প্রতিজ্ঞ। এক ঘণ্টা ৫৩ মিনিটে ম্যাচ শেষ করেন তিনি।

রড লেভার অ্যারেনায় ৯ নম্বর শিরোপা উঁচিয়ে ধরে জোকোভিচ বলেছেন, প্রত্যেক বছর আমি তোমাকে আরও বেশি করে ভালোবাসি। ভালোবাসার এই সম্পর্ক শুধু এগিয়েই যাবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা