৫ বছরে অর্ধশতাধিক গানে ২৫০০ টাকা আয় করেছেন রূপঙ্কর!

সময় ট্রিবিউন | ২৯ নভেম্বর ২০২১, ০৭:৪৬

রূপঙ্কর বাগচি-ফাইল ছবি

জনপ্রিয় গায়ক রূপঙ্কর বাগচীর যেন আক্ষেপের শেষ নেই। জাতিস্মর সিনেমাতে প্লে ব্যাক করে সেরা সংগীত শিল্পীর পুরস্কারও জিতে নিয়েছেন তিনি। কিন্তু তার গলায়ও আক্ষেপের সুর। ২০১৭ সাল থেকে এখন পর্যন্ত মোট ৫৪টি ভিডিও দিয়েছেন ইউটিউবে। সেখান থেকে পাঁচ বছরে তার উপার্জন মাত্র আড়াই হাজার টাকা! এজন্য তার যেন আক্ষেপের শেষ নেই। এমন ঘটনা তিনি নিজেই জানিয়েছেন আনন্দবাজার পত্রিকাকে।

আনন্দবাজার পত্রিকার এক খবরে বলা হয়, নিজের পারিশ্রমিক বাদ দিয়ে এই ভিডিও তৈরির পেছনে তাকে খরচ করতে হয়েছে পাঁচ লক্ষ চার হাজার টাকা। তিনি জানান, ২০১৯ এর ছবি ‘উমা’র গান ‘জাগো উমা’ আমার শেষ জনপ্রিয় গান। তারপর থেকে একটি গানও শ্রোতাদের মনে ধরেনি। সবাই এখনও রূপঙ্কর মানেই বোঝেন ‘বউদিমণি’, ‘ভোঁ কাট্টা’, ‘এ তুমি কেমন তুমি’, ‘আজ শ্রাবণে’ ইত্যাদি। এর বাইরেও কতো গান করেছি। শ্রোতারা শুনতেই চান না।

রূপঙ্করের আরও আক্ষেপ করে বলেন, ছবির গান তার দৃশ্যায়নের জন্য অনেক দ্রুত মানুষের কাছে পৌঁছে যায়। যদিও তা খরচ সাপেক্ষ। ইদানীং আধুনিক গান তৈরি করতেও খরচ হচ্ছে বহু টাকা। কারণ গান এখন শুধুই শোনার নয়। দেখা এবং শোনা দুটো বিষয়কে এক সঙ্গে তুলে ধরে। সেই জায়গা থেকে নতুন কোনো শিল্পী চাইলেই মিউজিক ভিডিও বের করে ফেলতে পারেন না। এই ধরনের কাজ করতে ন্যূনতম খরচ লক্ষাধিক টাকা।

এর পরে শিল্পী স্বাভাবিক ভাবেই জানতে চান, তা হলে বাংলা আধুনিক গানের ভবিষ্যৎ কী? আগামীতে এই ধরনের গান আর কি কেউ শুনবেন না? আগামী দিনে সফল হতে গেলে হয় প্রথম সারির কোনো প্রযোজনা সংস্থার সঙ্গে যুক্ত থাকতে হবে। যাতে তাদের ছবির নেপথ্য গায়ক বা গায়িকা হওয়া যায়। নয়তো জনপ্রিয় রিয়্যালিটি শো-তে গিয়ে ‘সেরা’র তকমা পেতে হবে। এর বাইরে তিনি আর কোনো পথ খুঁজে পাচ্ছেন না বলে জানিয়েছেন রূপঙ্কর।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা